Skip to main content

Ridge Bangla

তরুণ প্রজন্মকে ‘ইনস্ট্যান্ট কফির’ সাথে তুলনা শিক্ষামন্ত্রীর

দেশের তরুণ সমাজের বর্তমান জীবনধারা ও মানসিকতা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই উদ্বেগ জানান।

শিক্ষামন্ত্রী বর্তমান প্রজন্মকে ‘ইনস্ট্যান্ট কফি’ সংস্কৃতির সঙ্গে তুলনা করেছেন। তার মতে, দেশের মোট জনসংখ্যার ২৭% তরুণ হলেও তাদের মধ্যে ধৈর্য ও কোনো বিষয়কে গভীরভাবে উপলব্ধি করার সক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। মন্ত্রী বলেন, বর্তমান তরুণরা তাৎক্ষণিক মন্তব্য এবং প্রতিক্রিয়ার দিকেই বেশি ধাবিত হচ্ছে। দীর্ঘমেয়াদি গবেষণার চেয়ে চটজলদি ফলাফলের পেছনে ছোটার এই প্রবণতা দেশের উদ্ভাবনী শক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে তিনি মত দেন।

তরুণদের মধ্যে ছড়িয়ে পড়া অসুস্থ প্রতিযোগিতার তীব্র সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের একটি বড় অংশ সামাজিক মাধ্যমে কেবল ‘ভাইরাল’ হওয়ার নেশায় মত্ত। শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি ও শিক্ষক-শিক্ষিকার মর্যাদার তোয়াক্কা না করে অসংলগ্ন মন্তব্য ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ডে লিপ্ত হওয়াকে তিনি নৈতিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে অভিহিত করেন।

This post was viewed: 21

আরো পড়ুন