Skip to main content

Ridge Bangla

চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে আ.লীগ-ছাত্রলীগের ১২ জন নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) কোতোয়ালি থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল দুপুরে নিউ মার্কেট মোড় এলাকায় দায়িত্ব পালনকালে তারা জানতে পারে, পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে একটি মিছিল বের হয়েছে, যা টাইগারপাসমুখী রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে সরকারবিরোধী স্লোগান দিচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গলিপথে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তানভীর হাসান, মোসলেম উদ্দিন, বিপু ঘোষ বিলু, নাহিদ হোসেন, সাইফুল ইসলাম, নওশের উদ্দিন চৌধুরী, জুয়েল, আলাল, আসিফ, শুভ রহমান, সৌরভ দেওয়ানজী ও ইমাম হোসেন সাদমান।

কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন