Ridge Bangla

চার দশকের ব্যবধানে একই হোটেলে হামলার শিকার দুই মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলে চালানো বন্দুক হামলার ঘটনা সামনে নিয়ে এসেছে চার দশক আগে একই হোটেলে ঘটা এক রক্তাক্ত ইতিহাসের স্মৃতিকে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে অংশ নিতে গিয়ে এই পরিস্থিতির মুখোমুখি হন প্রেসিডেন্ট ট্রাম্প।

কর্মকর্তাদের তথ্যমতে, এক বন্দুকধারী শটগান হাতে হোটেলের নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। দায়িত্বরত এক সিক্রেট সার্ভিস এজেন্ট সুরক্ষামূলক পোশাক পরিহিত থাকায় গুলিবর্ষণ সত্ত্বেও প্রাণে বেঁচে যান।

শনিবারের এই ঘটনা স্মরণ করিয়ে দেয় ১৯৮১ সালের ৩০ মার্চ তারিখকে। এই একই হোটেলে তখন গুলিবিদ্ধ হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। সে সময় জন হিঙ্কলি জুনিয়র নামক এক হামলাকারী রিগানকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। এতে রিগানের বাম বগলের নিচে গুলি লাগলে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে রক্তক্ষরণ ঘটে। সে সময় তিনি ১২ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ওই হামলায় প্রেসিডেন্ট রিগান ছাড়াও প্রেস সেক্রেটারি জেমস ব্র্যাডিসহ দায়িত্বরত বেশ কয়েকজন আইনপ্রয়োগকারী সদস্য আহত হয়েছিলেন।

This post was viewed: 2

আরো পড়ুন