Ridge Bangla

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ প্রবল ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জেলার বিভিন্ন এলাকা। রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে শুরু হওয়া এ ঝড় প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়, এতে গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি বিধ্বস্ত এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকা। ইতোমধ্যে একাধিক বসতঘর আংশিক ও সম্পূর্ণ ধ্বংসের খবর পাওয়া গেছে। কৃষকদের ক্ষেতের ভুট্টাসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঝড়ের তীব্রতায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে রাতভর চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, আকস্মিক এই ঝড়ে প্রস্তুতির কোনো সুযোগ পাননি তারা। আতঙ্কের মধ্যে অনেকেই ঘরের ভেতরে অবস্থান করেন। দফায় দফায় বজ্রপাত পরিস্থিতিকে আরও ভীতিকর করে তোলে। এদিকে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।

This post was viewed: 2

আরো পড়ুন