আঞ্চলিক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমান সফর শেষে আজ রোববার রাতেই পুনরায় পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে তার। এরপর তার রাশিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।
এর আগে, গতকাল শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন আরাঘচি। বৈঠক শেষে তিনি ওমানের উদ্দেশ্যে যাত্রা করেন।
আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ছিল সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তার সঙ্গে সফররত ইরানি প্রতিনিধি দলের একটি অংশ সাময়িকভাবে তেহরানে ফিরে যায়। সরকারি নির্দেশনা গ্রহণ শেষে তাদেরও পুনরায় ইসলামাবাদে যোগ দেওয়ার কথা রয়েছে।
This post was viewed: 3