Ridge Bangla

মেক্সিকোতে দুই মার্কিন নাগরিকের মৃত্যু: গোয়েন্দা সংশ্লিষ্টতার গুঞ্জন

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় দুই মার্কিন নাগরিকের প্রাণহানির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় গণমাধ্যমে তাদের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এজেন্ট হিসেবে উল্লেখ করা হলেও, এখনো বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটেনি।

মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রিসভার বিবৃতি অনুযায়ী, নিহত ওই দুই ব্যক্তি মেক্সিকোর অভ্যন্তরে কোনো ধরনের গোয়েন্দা বা সামরিক অভিযান পরিচালনার অনুমতি পাননি। সরকারি তথ্যমতে, তাদের মধ্যে একজন পর্যটক হিসেবে এবং অন্যজন কূটনৈতিক পাসপোর্টধারী হিসেবে দেশটিতে প্রবেশ করেছিলেন। অনুমোদনহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনার বিষয়টি মেক্সিকোর সার্বভৌমত্বের প্রশ্নে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

নিহতরা সিআইএ সদস্য কি না, তা নিয়ে ওয়াশিংটন এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের ভাষ্যমতে, তারা সম্ভবত মাদকবিরোধী কোনো গোপন অভিযানে যুক্ত ছিলেন। এ বিষয়ে মেক্সিকো সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের আইন ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা বাধ্যতামূলক।

This post was viewed: 2

আরো পড়ুন