জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) পদে নতুন দায়িত্ব পেয়েছেন আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা। পরিকল্পনা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত এই কর্মকর্তাকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল একটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এনআইডির তৎকালীন মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
This post was viewed: 16