কমিশনিং লাইসেন্স পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে। এর ফলে খুব শিগগিরই উৎপাদন কার্যক্রম শুরুর পথ উন্মুক্ত হলো। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্প এখন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে। এর আগে […]
লেবানন–ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণার অনুযায়ী, আজ রাত থেকেই এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর “গঠনমূলক আলোচনা” হয়েছে। […]
৭ নভেম্বর জাতীয় ছুটি ঘোষণা, সরকারি ছুটি বাড়ল

ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে দিনটিকে ‘ক-শ্রেণি’ভুক্ত জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে এ দিন সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে রাত ৮টায় সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে […]
৩৫ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে রিজার্ভ

দেশের অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইছে। বাধা কাটিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যকরী মুদ্রা ব্যবস্থাপনার ফলে রিজার্ভের পরিমাণ এখন ৩৫ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনশেষে আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে […]
অনলাইনে তরুণ-তরুণীদের আগ্রহের বিষয় জানাল জরিপ

দেশের তরুণ-তরুণীদের ইন্টারনেট ব্যবহারের প্রধান উদ্দেশ্য এখন চাকরির তথ্য অনুসন্ধান। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, অনলাইনে প্রবেশ করলেই অধিকাংশ তরুণের প্রথম লক্ষ্য থাকে সরকারি চাকরির খবর খোঁজা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর প্রকাশিত জরিপ অনুযায়ী, প্রায় ৬৪.২ শতাংশ তরুণ অনলাইনে চাকরির তথ্য খোঁজেন। এর পরেই রয়েছে ক্রীড়াবিষয়ক তথ্য, যা অনুসন্ধান করেন ৪৯.৮ শতাংশ ব্যবহারকারী। প্রতিদিন […]
জামায়াত নেতৃত্বাধীন ১১টি দলের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে ১৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষিত কর্মসূচি […]
রংপুরে আবাসিক হোটেলে অভিযান: নারীসহ ১৩ জন আটক

রংপুর মহানগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে চার নারীসহ মোট ১৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে নগরীর শাপলা চত্বরে অবস্থিত একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা […]
পাসপোর্ট শক্তিমত্তা সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশ এখন ৯৫তম অবস্থানে রয়েছে, যেখানে আগের তালিকায় দেশের অবস্থান ছিল ৯৩তম। ফলে আন্তর্জাতিক ভ্রমণ সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি এই পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। তাদের প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, […]
মুন্সীগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার দুইটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রিজান ঢালী (১৬)। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা […]
প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই প্রধান শক্তি: প্রধানমন্ত্রী

দেশের সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে প্রতিশোধ বা বিভাজনের রাজনীতি নয়, বরং জাতীয় ঐক্যকেই প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন অনুযায়ী জাতীয় ঐক্যই দেশের শক্তি, আর বিভাজন দুর্বলতা। মতপার্থক্য […]
বিপিসিতে বড় রদবদল, ৭ কর্মকর্তার বদলি-পদায়ন

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। দুই সহযোগী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়াকে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা […]
খুলনা সীমান্তে সাড়ে তিন মাসে ৬৩ কোটি টাকার চোরাচালানের অবৈধ পণ্য জব্দ

খুলনা সীমান্ত এলাকায় সাড়ে তিন মাসে প্রায় ৬৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে ৯১ জন আসামিসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য আটক করা হয়। বিজিবি জানায়, ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু চোরাচালান […]
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি মনোনীতদের হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। স্বাধীনতা, গণতন্ত্র […]
গণতন্ত্র ছাড়া সমৃদ্ধি সম্ভব নয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করেই দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা যাবে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার জানান, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশকে উন্নয়নের পথে […]
বিশ্বজুড়ে জ্বালানি সংকটে মন্দার আশঙ্কা: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলেছে, ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সংকট সৃষ্টি করতে পারে এবং তা বিশ্ব অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। সংস্থার বিশ্লেষকরা জানাচ্ছেন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের চেয়ে কম হতে পারে। বিশেষ করে জ্বালানির দাম বৃদ্ধি এ পরিস্থিতিকে আরও খারাপ করবে। জি-৭ দেশগুলোর […]
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্যাংকারসহ পারস্য উপসাগরে দুই ইরানি জাহাজ

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের দুটি বিশাল জাহাজ। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজ দুটি তাদের গন্তব্যের দিকে অগ্রসর হয়। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। খবরে বলা হয়েছে, প্রণালী অতিক্রম করা জাহাজ দুটির মধ্যে একটি বিশালাকার সুপার ট্যাংকার। প্রায় ২০ লাখ […]
দুই মাসে ১৩ তরুণী শিকার, গ্রেপ্তার ‘সিরিয়াল ধর্ষক’

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ফাঁদ পেতে একের পর এক স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীদের ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, অভিযুক্ত রাব্বি একজন সিরিয়াল রেপিস্ট। গত দুই মাসে তিনি অন্তত ১৩ জন তরুণীকে প্রতারণার ফাঁদে ফেলে যৌন নির্যাতনের শিকার বানিয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক […]
মাঝ আকাশে যাত্রীকে যৌন নিপীড়ন, ভারতীয় গ্রেপ্তার

সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়াগামী একটি যাত্রীবাহী বিমানে এক নারী যাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৩ এপ্রিল) স্কুট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুধীর কুমার চৌহান ফ্লাইটে তার পাশের আসনে বসা নারীর ওপর শারীরিক হামলা চালান। ভুক্তভোগী নারী […]
বিশ্বকাপের আগেই মেসির বিরুদ্ধে প্রতারণার মামলা

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক আদালতে মামলাটি করেছে মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ভিআইডি’। মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিরুদ্ধে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের স্বত্ব কিনেছিল ভিআইডি। প্রায় ৭০ লাখ ডলারের বিনিময়ে সম্পাদিত এই […]
পুলিশে বড় রদবদল, ১৭ জন কর্মকর্তার পদায়ন

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশ সুপার (এসপি) থেকে সুপারনিউমারারি পদোন্নতি পাওয়া এক ডিআইজিসহ মোট ১৭ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশ থেকে […]