Ridge Bangla

খুলনা সীমান্তে সাড়ে তিন মাসে ৬৩ কোটি টাকার চোরাচালানের অবৈধ পণ্য জব্দ

খুলনা সীমান্ত এলাকায় সাড়ে তিন মাসে প্রায় ৬৩ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সময়ে ৯১ জন আসামিসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য আটক করা হয়।

বিজিবি জানায়, ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ, পাচার ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পশু চোরাচালান প্রতিরোধেও বাড়তি নজরদারি চলছে। খুলনা ও কুষ্টিয়া সেক্টরের অধীনে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ৭টি ইউনিটের ১১৬টি বিওপি’র মাধ্যমে নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। দিনে গড়ে শতাধিক টহল কার্যক্রম ও একাধিক চেকপোস্ট বসানো হয়েছে বলে জানায় বাহিনীটি।

এছাড়া বেনাপোল, ভোমরা ও দর্শনা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রমে বিশেষ তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সীমান্তবর্তী তেল পাম্পগুলোতেও নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। গত সাড়ে তিন মাসে ২ হাজারের বেশি টহল, শতাধিক চেকপোস্ট ও প্রায় ৯ শতাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে একাধিক টাস্কফোর্স অভিযানে দণ্ড ও জরিমানাও দেওয়া হয়।

This post was viewed: 12

আরো পড়ুন