Ridge Bangla

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্যাংকারসহ পারস্য উপসাগরে দুই ইরানি জাহাজ

যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের দুটি বিশাল জাহাজ। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজ দুটি তাদের গন্তব্যের দিকে অগ্রসর হয়। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, প্রণালী অতিক্রম করা জাহাজ দুটির মধ্যে একটি বিশালাকার সুপার ট্যাংকার। প্রায় ২০ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিবহনের সক্ষমতা রয়েছে এই জাহাজটির।

নৌযান চলাচলের শিপ ট্র্যাকিংয়ের ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে, তেলবাহী ট্যাংকারটির পাশাপাশি অপর একটি বাল্ক ক্যারিয়ার জাহাজও পারস্য উপসাগরে প্রবেশ করেছে। দ্বিতীয় এই জাহাজটি বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী নিয়ে বর্তমানে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে এগোচ্ছে।

মার্কিন অবরোধের মুখে ইরানের এমন প্রকাশ্য নৌ বাণিজ্যকে আন্তর্জাতিক রাজনীতিতে তেহরানের শক্ত অবস্থান হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিজস্ব সমুদ্রসীমায় নিয়ন্ত্রণ বজায় রাখা এবং বৈশ্বিক বাণিজ্যে নিজেদের উপস্থিতি জানান দিতেই তেহরান এমন পদক্ষেপ নিয়েছে।

This post was viewed: 8

আরো পড়ুন