Ridge Bangla

মুন্সীগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বজ্রপাতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার দুইটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন রিজান ঢালী (১৬)। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে আহত হন রাকিব (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী জানান, হাসপাতালে আনার আগেই দুজনের অবস্থা গুরুতর ছিল এবং চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

This post was viewed: 9

আরো পড়ুন