Skip to main content

Ridge Bangla

লেবানন–ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণার অনুযায়ী, আজ রাত থেকেই এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর “গঠনমূলক আলোচনা” হয়েছে। আলোচনার পর উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেন তিনি।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৫টা থেকে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৩টা) এই যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি বলেন, দীর্ঘদিন পর সম্প্রতি ওয়াশিংটনে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, যা শান্তি প্রক্রিয়ার নতুন সুযোগ তৈরি করেছে।

যুদ্ধবিরতির সময় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারা কাজ করবেন বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে এ প্রক্রিয়া তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প।

This post was viewed: 23

আরো পড়ুন