Ridge Bangla

স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় আয়োজিত অনুষ্ঠানে তিনি মনোনীতদের হাতে দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ বছর মোট সাতজনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে।

অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান, সমাজসেবায় সাইদুল হকসহ আরও অনেকে। তারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার গ্রহণ করেন। এছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস শিশু পল্লী এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে এ পুরস্কার প্রদান করা হচ্ছে। পুরস্কারপ্রাপ্তদের স্বর্ণপদক, সম্মাননাপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হয়।

This post was viewed: 1

আরো পড়ুন