Ridge Bangla

ইভটিজিংয়ের ঘটনায় ২ যুবকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে জেল হাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে পৌর শহরের শিয়ালজানি খালের সেতু এলাকা থেকে তাদের আটক করার পর এই দণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, পাবইপাড়া গ্রামের সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌর এলাকার টেংগাপাড়া মহল্লার রুনেল মিয়া (২৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরশহরের […]

জ্বালানি সংকটে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দেশের জরুরি জ্বালানি চাহিদা পূরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সম্মেলনে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট বর্তমান বিশ্বব্যবস্থার দুর্বলতা ও পারস্পরিক নির্ভরতার বিষয়টি স্পষ্ট করেছে। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোর […]

চিত্রা হরিণ জবাইয়ের ঘটনায় তিনজনকে শনাক্ত বনবিভাগের

একটি চিত্রাহরিণকে নৃশংসভাবে জবাই করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দেশব্যাপী সমালোচনার ঝড় উঠেছে। গত শনিবার চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রজেক্ট সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটলেও গতকাল বুধবার (১৫ এপ্রিল) ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ভাইরাল হওয়া মাত্র ৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি ছোট জলাশয়ের পাড়ে চিত্রাহরিণটিকে মাটিতে চেপে ধরে রাখা […]

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম: ৫ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে নির্মাণ প্রকল্পে কর্মরত এক চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। গত মঙ্গলবার দিবাগত রাতে রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন ‘ইয়াং জি জিয়াং’ নামক সুয়ারেজ প্রকল্প এলাকায় এই হামলার ঘটনা ঘটে। অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি রাজধানীর কদমতলী থেকে অস্ত্র ও গুলিসহ আরও দুইজনকে […]

বিসিএস নিয়োগে অনিয়মের তদন্ত করছে দুদক, ব্যবস্থা নেবে সরকার

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. […]

ট্রাম্পের যুদ্ধক্ষমতা হ্রাসের প্রস্তাব আবারও নাকচ সিনেটে

ইরানের বিরুদ্ধে এককভাবে সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব চতুর্থবারের মতো মার্কিন সিনেটে প্রত্যাখ্যাত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সিনেটে উত্থাপিত প্রস্তাবটি ৪৭-৫২ ভোটে নাকচ হয়ে যায়। এবারের ভোটাভুটিতে দলীয় অবস্থানের বাইরে গিয়ে ভোট দেওয়ার ঘটনা লক্ষ্য করা গেছে। রিপাবলিকান দলের […]

আগামীকাল হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বর্ধিত ফ্লাইট সিডিউল ও হ্রাসকৃত বিমান ভাড়ায় হজ ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি শেষ করা […]

শ্মশান থেকে মাথার খুলি নিয়ে চম্পট: ৩ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুরে একটি মহাশ্মশান থেকে কঙ্কালের মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত মঙ্গলবার পহেলা বৈশাখের দিন রাতে বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান ঘাটে চুরির এই ঘটনা ঘটে। […]

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজন আটক

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনজন। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযানে মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আশ্রয়ণ প্রকল্প থেকে তাদের আটক করে সাতকানিয়া থানা পুলিশ। আটক হওয়া তিন ব্যক্তি হলেন, কক্সবাজার সদরের মো. রাশেদ (১৮), রাউজানের মো. আকিব (২০) ও মো. রবিন (২৫)। এ সময় তাদের কাছ […]

সিরাজগঞ্জে চার মহল্লার সংঘর্ষে আহত ৩৫, গ্রেপ্তার ১০

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চারটি মহল্লার মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সদর থানার ওসি রাকিবুল হাসান জানান, জানপুর বটতলা ও কোবদাস পাড়া মহল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে […]

ধান খাওয়ার অভিযোগে বাবুই পাখির ৩০টি বাচ্চা হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ধান খাওয়ার অভিযোগ তুলে বাবুই পাখির ২৯টি বাচ্চা হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাছা মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভুট্ট বাজার এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, নিজের ফসলি জমির ধান পাখি খেয়ে ফেলছে […]

আজ বিকেলে স্বাধীনতা পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ আজ (১৬ এপ্রিল) বিকেলে তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় এই সম্মাননা দেওয়া হচ্ছে। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও সমাজকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের […]