বিএনপি প্রার্থীকে গুলি, দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

চট্টগ্রাম-৮ আসনে গণসংযোগ চলাকালে বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক সরকারি বিবৃতিতে এই নির্দেশের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) […]
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ডিসেম্বরেই শৈত্যপ্রবাহের আভাস

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়েই এ বছর শীতের আগমন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। বুধবার (৫ নভেম্বর) রাতে ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সংস্থাটি জানায়, সাম্প্রতিক লঘুচাপের প্রভাব কেটে যাওয়ায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে শুরু করেছে। তবে অবশিষ্ট জলীয়বাষ্পের কারণে আগামী ৭ […]
মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে দায়িত্বে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্য

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকা সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, সেনাসদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) থেকেই এ নির্দেশনা কার্যকর হবে। প্রথম […]
ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন রোগী

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার […]
বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। বুধবার (৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬)-এর বিধান অনুযায়ী রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত নিয়েছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম সরকার তার পদে থেকে দায়িত্ব পালনে অযোগ্য বলে প্রমাণিত […]
নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

দেশের জনগণের মতোই বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব […]
মুক্তি প্রতীক্ষায় কার্তিক আরিয়ান ও অনন্যার নতুন সিনেমা

বক্স অফিসে ‘ভুল ভুলাইয়া ৩’-এর সাফল্যের পর এবার বড়দিনে নতুন রোমাঞ্চ নিয়ে ফিরছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পাচ্ছে বড়দিনে। এই ছবির মাধ্যমে আবারও দর্শকদের মন জয় করতে চলেছেন বলিউডের জনপ্রিয় এই তারকা। গত কয়েক বছরে কার্তিক আরিয়ান নিজেকে ভারতীয় সিনেমার নির্ভরযোগ্য তারকা […]
ঢাকায় জাকির নায়েকের সফর স্থগিত, আইনশৃঙ্খলার কারণ দেখাল সরকার

জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক ড. জাকির নায়েককে আপাতত বাংলাদেশে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, একটি প্রতিষ্ঠান আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য জাকির নায়েককে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। এমনকি […]
ময়মনসিংহে ছাত্রলীগ নেত্রী রুমা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জেসমিন আরা রুমা (২৭)-কে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের সন্তান রুমা। মঙ্গলবার বিকালে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল […]
আ. লীগের কর্মসূচি ঠেকাতে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত যেকোনো কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ […]
বাগদানের আংটি দেখালেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদানের জল্পনা বাড়াচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। যদিও এখনও এ বিষয়ে দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু অনুরাগীদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল ক্রমশ বাড়ছে। সম্প্রতি রাশমিকা তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের অংশ হিসেবে জগপতিবাবুর টক শোতে উপস্থিত হন। সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে হাতের আংটি দেখান। শো-এর প্রোমোতে দেখা […]
নীরবতা ভেঙে ফিরছেন শ্রদ্ধা কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দীর্ঘদিন পর নীরবতা ভেঙে পর্দায় ফিরছেন এক অনন্য চরিত্রে। তবে এটি কোনো রোমান্টিক কমেডি নয়, বরং একটি শক্তিশালী এবং আবেগঘন জীবনের গল্প। শ্রদ্ধা অভিনয় করবেন কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর-এর চরিত্রে। ছবির নাম ‘ঈথা’, যা প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস, পরিচালনা করছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ঈথা’ […]
শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

দু’দিন আগে শাহরুখ খানের ৬০তম জন্মদিনে প্রকাশিত হয় তার আসন্ন ছবি ‘কিং’-এর ফার্স্ট লুক। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিতে শাহরুখের নীল শার্ট ও ট্যান জ্যাকেটের লুককে কিছু ভক্ত নকলের অভিযোগ তুলেছেন। অনলাইনে দেখা গেছে, নেটিজেনদের একাংশ শাহরুখের এই লুককে ব্র্যাড পিটের আসন্ন ‘এফ১’ সিনেমার লুকের সঙ্গে তুলনা করেছেন। কেউ এটিকে […]
সুপ্রিম কোর্টের বড় সিদ্ধান্ত: তিন শতাধিক বিচারক হচ্ছেন জেলা জজ

বিচারাঙ্গনে বইছে পদোন্নতির সুবাতাস। অভিজ্ঞতা, যোগ্যতা আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সারা দেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি আরও দুই শতাধিক বিচারক পাচ্ছেন অতিরিক্ত জেলা জজের মর্যাদা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল ৩টা […]
দুর্নীতির আখড়া বিসিসিটি প্রকল্প, অর্ধেকের বেশি টাকা লোপাট: টিআইবির প্রতিবেদন

জলবায়ু পরিবর্তন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের নিজস্ব তহবিলে গঠিত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট (বিসিসিটি)-এর প্রকল্পগুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিটির ৮৯১টি প্রকল্পে বরাদ্দ পাওয়া প্রায় ৩ হাজার ৮৯৬ কোটি টাকার মধ্যে ২ হাজার ১১০ কোটি টাকার বেশি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা […]
জুবিন গার্গের মৃত্যু নিয়ে আসামের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য

ভারতের বরেণ্য সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে আসামের পুলিশ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে গঠিত বিশেষ তদন্তকারী দল (সিট) মামলার তদন্ত চালাচ্ছে। চার্জশিট জমার সময়কাল নির্ধারণের আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর […]
মালদ্বীপে ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম এবং ইউনিসেফ প্রতিনিধি ড. এডওয়ার্ড অ্যাড্ডাই-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল এক উষ্ণ ও গঠনমূলক আলোচনার পরিসর, যেখানে দুই পক্ষ শিশুদের কল্যাণ, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ প্রবাসী বাংলাদেশি শিশুদের অন্তর্ভুক্তি বিষয়ে মতবিনিময় করেন। হাইকমিশন সূত্রে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে […]
গাজীপুরে ঘোড়া জবাই চক্রের আস্তানা উন্মোচন, মাংসসহ উদ্ধার ৩৭ ঘোড়া

গাজীপুর সিটি করপোরেশনের হায়দ্রাবাদ এলাকায় জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ অভিযানে জবাইকৃত ঘোড়ার মাংসসহ ৩৭টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, অভিযানের খবর পেয়ে আগেভাগেই ঘোড়া […]
পাইলটের উড্ডয়ন ত্রুটিতেই মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাটি পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে ঘটেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ […]
পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে মনোনয়ন চেয়েছেন এবং এ বিষয়ে তিনি আশাবাদী। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত আপিলের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ […]