Ridge Bangla

ময়মনসিংহে ছাত্রলীগ নেত্রী রুমা গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জেসমিন আরা রুমা (২৭)-কে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের সন্তান রুমা। মঙ্গলবার বিকালে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আটক রুমা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী মামলায় তাকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

This post was viewed: 39

আরো পড়ুন