Ridge Bangla

শাহরুখের ‘কিং’ লুক বিতর্কে মুখ খুললেন পরিচালক

দু’দিন আগে শাহরুখ খানের ৬০তম জন্মদিনে প্রকাশিত হয় তার আসন্ন ছবি ‘কিং’-এর ফার্স্ট লুক। টিজার প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবিতে শাহরুখের নীল শার্ট ও ট্যান জ্যাকেটের লুককে কিছু ভক্ত নকলের অভিযোগ তুলেছেন।

অনলাইনে দেখা গেছে, নেটিজেনদের একাংশ শাহরুখের এই লুককে ব্র্যাড পিটের আসন্ন ‘এফ১’ সিনেমার লুকের সঙ্গে তুলনা করেছেন। কেউ এটিকে অনুপ্রেরণা বললেও, অন্যরা সরাসরি ‘নকল’ আখ্যা দিয়েছেন। এই বিতর্কের পর মুখ খুলেছেন ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

একটি টুইটের জবাবে সিদ্ধার্থ লিখেছেন, “আজকাল হেটার্সদের যুক্তি বেশ মজার। যদি বলিউড সিনেমায় থাকে ফাইটার জেট—টপ গান-এর নকল, জাহাজ—টাইটানিকের নকল, একই পোশাক—এফ১-এর নকল, এদের আইকিউ লেভেল যেন সেই ১৯৪৭ সাল থেকে বাফারিং চলছে।” পোস্টের সঙ্গে একটি কোলাজও শেয়ার করা হয়, যাতে দেখা যায়, শাহরুখকে ২০১৭ সালের ‘জব হ্যারি মেট সেজল’-এও একই ধরনের পোশাকে দেখা গেছে। পরবর্তীতে ব্র্যাড পিটের ‘এফ১’ এবং সর্বশেষ ‘কিং’-এর লুক তুলনা করা হয়েছে।

পরিচালক কমেন্ট সেকশনে কয়েকটি হাসির ইমোজি ও থাম্বস দিয়ে প্রতিক্রিয়া জানান, যা ইঙ্গিত দেয় তিনি ‘নকল’ অভিযোগকে ভিত্তিহীন মনে করছেন।

উল্লেখ্য, ‘কিং’-এর টাইটেল টিজারে শাহরুখকে সল্ট অ্যান্ড পেপার লুকে অভিনব অ্যাকশন এবং স্টান্ট করতে দেখা গেছে। ছবিটি প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন, সুহানা খান, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভর্মা সহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালে।

This post was viewed: 36

আরো পড়ুন