Ridge Bangla

নীরবতা ভেঙে ফিরছেন শ্রদ্ধা কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর দীর্ঘদিন পর নীরবতা ভেঙে পর্দায় ফিরছেন এক অনন্য চরিত্রে। তবে এটি কোনো রোমান্টিক কমেডি নয়, বরং একটি শক্তিশালী এবং আবেগঘন জীবনের গল্প। শ্রদ্ধা অভিনয় করবেন কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর-এর চরিত্রে। ছবির নাম ‘ঈথা’, যা প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস, পরিচালনা করছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ঈথা’ লেখা ক্ল্যাপবোর্ডের ছবি ভক্তদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ছবির সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সংগীত জুটি অজয়-অতুল, যার মাধ্যমে ছবিতে ঐতিহ্য ও আবেগের গভীরতা ফুটিয়ে তোলা হবে।

ভিতাবাই নারায়ণগাঁওকর মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্য ‘তামাশা’-র অন্যতম প্রাণপুরুষ। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদানই ছবির কেন্দ্রীয় আবেগ। শ্রদ্ধার জন্য এটি একটি অভিনয়নির্ভর চ্যালেঞ্জিং চরিত্র, যা তার ক্যারিয়ারে নতুন উচ্চতা যোগ করতে পারে।

২০১৪ সালে ‘স্ত্রী-২’ মুক্তি পাওয়ার পর শ্রদ্ধার কোনো নতুন ছবি মুক্তি না পেলেও, তার জনপ্রিয়তা কমেনি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয় উদযাপনের সময়ও তার আবেগঘন বার্তা ভাইরাল হয়েছিল।

This post was viewed: 40

আরো পড়ুন