Ridge Bangla

নতুন পে-স্কেলে গ্রেড কমিয়ে বেতন বাড়ানোর প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নে কাজ শুরু করেছে জাতীয় বেতন কমিশন। এ লক্ষ্যে বিভিন্ন সংগঠন কমিশনের কাছে তাদের প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ ও বর্তমান গ্রেড সংখ্যা কমিয়ে ১২টিতে নামানোর প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মুখপাত্র আব্দুল মালেক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো […]

বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের

বাংলাদেশ সরকারের কাছে প্রাপ্য বকেয়া বিল পরিশোধ না হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে ভারতের আদানি পাওয়ার লিমিটেড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া না মেটালে ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যুৎ বিভাগের সূত্র জানায়, অক্টোবরের শেষ দিকে আদানি পাওয়ারের হেড অব এনার্জি রেগুলেটরি অ্যান্ড […]

শীতের আগমন: চলতি মাসেই শৈত্যপ্রবাহের আভাস

নভেম্বর মাসের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের ছোঁয়া অনুভূত হতে শুরু করেছে। রাজধানীতে এখনও পূর্ণ শীতের অনুভূতি না থাকলেও দুই দিন আগের বৃষ্টির পর আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হয়ে উঠেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে। মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮–১০ ডিগ্রি সেলসিয়াস, আর মাঝারি […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তির ধাপ: ১. আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।২. ভর্তির আবেদন ফি ২,০৮০ টাকা। ভর্তি যোগ্যতা: ১. যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, যেখানে ন্যূনতম সিজিপিএ ২.৫০ (৪-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।২. এসএসসি […]

টেলিগ্রামে ১০৮টি পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, ব্যবস্থা নিতে বিটিআরসির চিঠি

বাংলাদেশে টেলিগ্রাম অ্যাপে সক্রিয় ১০৮টি পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব চ্যানেলে অনুমতি ছাড়া অশ্লীল ও যৌন উদ্দীপক ছবি-ভিডিও ছড়ানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে চ্যানেলগুলো দ্রুত বন্ধ বা অপসারণের অনুরোধ জানিয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বিটিআরসি জানিয়েছে, শনাক্ত করা চ্যানেলগুলোতে প্রাপ্তবয়স্ক পর্নোগ্রাফি ও যৌন কার্যকলাপের ভিডিও […]

যুক্তরাষ্ট্রে ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত, তিনজন ক্রু নিখোঁজ

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঘটে এ দুর্ঘটনা। ইউপিএস জানিয়েছে, ফ্লাইট-২৯৭৬ নামের বিমানে তিনজন ক্রু ছিলেন, তবে তাদের অবস্থান বা নিরাপত্তা সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংস্থাটি জানিয়েছে, উদ্ধার ও সহায়তা কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা […]

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত জোহরান মামদানি

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে প্রথমবারের মতো মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রাজনীতিক জোহরান মামদানি। তার এই বিজয় শুধু শহর নয়, গোটা যুক্তরাষ্ট্রে প্রগতিশীল রাজনীতির নতুন অধ্যায় সূচনা করেছে। বুধবার (৫ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রায় ৮৪ লাখ জনসংখ্যার এই নগরীর ইতিহাসে প্রথম মুসলিম, দক্ষিণ এশীয় ও আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে […]

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে আমবাগ বাবুর্চি মোড় এলাকার এই গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা […]

জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য ৪৮ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে ৪৮ হাজার পুলিশ সদস্য ‘নির্বাচনী প্রশিক্ষণ’ সম্পন্ন করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, প্রশিক্ষণে ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, গণজমায়েত নিয়ন্ত্রণ এবং […]

দুপুরের মধ্যে ৬টি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৫ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরের জন্য দেওয়া বিশেষ আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে […]

ফিলিপাইনে টাইফুনের তাণ্ডবে কমপক্ষে ২৬ জন নিহত

ফিলিপাইনে টাইফুনের আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত এবং লক্ষাধিক মানুষ বাড়িঘর হারিয়েছেন। টাইফুন ‘কালমায়েগি’র তাণ্ডবে সেবু নামের দ্বীপের পুরো শহর প্লাবিত হয়েছে, যেখানে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) ফিলিপাইনের একাধিক গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে। ফিলিপাইনের বিমান বাহিনী (পিএএফ) জানিয়েছে, উত্তর মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহায়তা করার জন্য মোতায়েন করা […]

বিএনপিতে যোগ দিলেন শহিদ মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দলের নতুন সদস্য হিসেবে স্বাগত জানান। এ সময় […]