Skip to main content

Ridge Bangla

বাগদানের আংটি দেখালেন রাশমিকা মান্দানা

দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে বাগদানের জল্পনা বাড়াচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। যদিও এখনও এ বিষয়ে দুজনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু অনুরাগীদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল ক্রমশ বাড়ছে।

সম্প্রতি রাশমিকা তার নতুন সিনেমা ‘গার্লফ্রেন্ড’-এর প্রচারের অংশ হিসেবে জগপতিবাবুর টক শোতে উপস্থিত হন। সেখানেই তিনি প্রথমবার ক্যামেরার সামনে হাতের আংটি দেখান। শো-এর প্রোমোতে দেখা যায়, চলাকালীন সময়ে বারবার রাশমিকাকে ‘বিজয়’-এর নাম ধরে প্রশ্ন করা হচ্ছে, আর তখনই তিনি আঙুলের একটি আংটি উঁচিয়ে ধরেন। জানা যাচ্ছে, এর মধ্যে একটি বাগদানের আংটি।

সঞ্চালক জগপতিবাবু কৌতুক করে বলেন, “বিজয় সেতুপতির ভক্ত এবং থালাপতি বিজয়ের ভক্ত এই বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে কি শুধুই বন্ধুত্ব, নাকি তুমি এই বিজয়ের সাফল্যের মালিক?”—এই কথায় হেসে ওঠেন রাশমিকা।

তিনি আঙুলের আংটিগুলোর গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, “আমার আঙুলের সব আংটিই খুব গুরুত্বপূর্ণ।” সঞ্চালক জগপতিবাবু একপ্রকার নিশ্চিত করেন, “এর মধ্যে একটি তোমার অত্যন্ত প্রিয় এবং এর পেছনে একটি ইতিহাসও আছে।” এই মন্তব্যে রাশমিকাও একগাল হাসি দিয়ে সম্মতি জানান।

অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে উচ্ছ্বাসের মুহূর্ত। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, রাশমিকার আঙুলের আংটিকে কেন্দ্র করে বাগদানের জল্পনা আরও প্রকট হয়ে উঠেছে। এই টক শোতে তার খোলামেলা হাসি এবং আঙুলের আংটি প্রদর্শনই মূলত অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে।

This post was viewed: 50

আরো পড়ুন