Ridge Bangla

হজ: মুসলিম উম্মাহর ঐক্যের মহাসম্মেলন

ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলোর একটি হলো হজ। এ ইবাদত আত্মসামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যেই কাবা ঘরকে কেন্দ্র করে হজব্রত পালন করা হয়, সেটিই পৃথিবীর প্রথম ঘর, যা মহান আল্লাহ নিজ হাতে নির্মাণের নকশা দিয়েছেন। কাবা ঘর মানবজাতির ইতিহাসে আলোর দিশারি এবং রহমতের কেন্দ্রবিন্দু। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, “নিশ্চয়ই মানবজাতির জন্য প্রথম যে ঘর নির্মিত হয়েছে, […]

সুনামগঞ্জে ভারতীয় রুপিসহ বাংলাদেশি নাগরিক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় রুপিসহ মো. রফিক মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার বড়ছড় গ্রামের মৃত রুসমত আলীর ছেলে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) বিরেন্দ্রনগর বিওপির একটি টহল দল নিয়মিত অভিযানের সময় তাকে আটক করে। বিজিবির পক্ষ থেকে […]

ইনসাফে অচেনা লুকে মোশারফ করিম

এ যেন এক অচেনা মোশাররফ করিম। এমন ভয়ংকর চরিত্রে তাকে আগে কখনও দেখা যায়নি—এমনকি তার ভক্তদেরও ধারণা ছিল না। এবার সেই ভয়ংকর রূপেই ধরা দিলেন জনপ্রিয় এই অভিনেতা। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, পোশাকে রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলছে থেটোস্কোপ—আর পায়ের নিচে মেরে ফেলে রাখা এক ব্যক্তি। প্রতিশোধের নেশায় জ্বলন্ত এক চরিত্রে দেখা গেছে […]

বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি এখন মাইক্রোসফট

অ্যাপলকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির স্থান দখল করেছে মাইক্রোসফট। চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে অ্যাপলের শেয়ারদর ধারাবাহিকভাবে কমে যাওয়ায় এই পরিবর্তন ঘটে। সেই সুযোগে প্রযুক্তি খাতে নিজের অবস্থান আরও দৃঢ় করে শীর্ষে উঠে এসেছে মাইক্রোসফট। সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহে টানা চার দিন অ্যাপলের শেয়ারদর ব্যাপক […]

চীনে পর্যটকবাহী নৌকা ডুবে ৯ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝৌ প্রদেশে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আরও ৭০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানায়, স্থানীয় সময় রোববার গুইঝৌ প্রদেশের কিয়ানজি শহরের একটি নদীতে হঠাৎ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে চারটি নৌকা ডুবে […]

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আসন্ন শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। আগামী ১৩ জুন টাইগাররা শ্রীলঙ্কায় পৌঁছাবে এবং এরপর শুরু হবে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এসএলসির প্রকাশিত সূচি অনুযায়ী, ১৭ জুন গলে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ও শেষ […]

সকালে দেশে ফিরছেন খালেদা জিয়া

চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা […]

বিদায়ের মুহূর্তে আবেগে ভেসে গেলেন খালেদা জিয়া

দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে লন্ডন ছাড়লেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি। বিদায়ের সেই মুহূর্তটি ছিল আবেগঘন ও হৃদয়ছোঁয়া। নিজের হাতে গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে […]

উর্দু ভাষায় পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা ‘জংলি’

বাংলাদেশি সিনেমা ‘জংলি’ এবার উর্দু ভাষায় ডাবিং হয়ে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। এটি হতে যাচ্ছে প্রথম বাংলা সিনেমা, যা উর্দুতে ডাবিং করে পাকিস্তানের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এবং পরিচালনা করেছেন এম রাহিম। গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘জংলি’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর এটি যুক্তরাষ্ট্র […]

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার করার ইচ্ছে নেই: ট্রাম্প

তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ মে) এনবিসি’র জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেস-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমি আট বছরের প্রেসিডেন্ট হব—দুই মেয়াদের প্রেসিডেন্ট। আমি সব সময় এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি।” এই বক্তব্যে স্পষ্ট যে তিনি যুক্তরাষ্ট্রের […]

ট্রাম্পের চাপ সামলাতে অর্থনীতি ঢেলে সাজানোর ঘোষণা মার্ক কার্নির

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিলেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নির্বাচনে জয়লাভের পর গত শুক্রবার (২ মে) প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বড় কিছু করার জন্য আমি রাজনীতি করছি, বড় কিছু হওয়ার জন্য নয়।” ২৮ এপ্রিল অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয়ী হন কার্নি। এর মাধ্যমে একই দল টানা […]

বিদেশে নির্মিত সিনেমার ওপর শতভাগ শুল্কারোপ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বিদেশি প্রণোদনার কারণে হলিউডের পতন ঘটছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। রোববার স্থানীয় সময় রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি বলেন, “অন্যান্য দেশ বিভিন্ন সুবিধা দিয়ে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের বাইরে […]

সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার করা হয়েছে

সৌদি আরবে গত এক সপ্তাহে ১৭ হাজার ১৫৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে চালানো অভিযানে তাদের আটক করা হয়। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পরিচালিত নিরাপত্তা অভিযানে ১০,৩০৫ জনকে আবাসন […]

ক্ষুদ্রঋণ পরিচালনাকারী ১০ প্রতিষ্ঠানের সনদ বাতিল করেছে এমআরএ

ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় বিধি লঙ্ঘনের কারণে দেশের ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের সনদ বাতিল করেছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)। সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন, ২০০৬ এবং বিধিমালা, ২০১০-এর নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ না করায় এই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাতিল করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোকে গ্রাহকদের কাছ থেকে নেওয়া সকল সঞ্চয় বা […]

দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই: প্রধান নির্বাচন কমিশনার

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই।” সোমবার সকাল ১০টায় ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ‘ভোটার তালিকা […]

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক ৫৪ জন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা নিজাম উদ্দিন এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপু রয়েছেন। পুলিশ জানায়, ঘটনার পরপরই একাধিক টিম […]

ঈদযাত্রা ২১ মে থেকে শুরু রেলের অগ্রিম টিকিট বিক্রি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২১ মে থেকে। ওই দিন বিক্রি করা হবে ৩১ মে’র টিকিট। এরপর ধারাবাহিকভাবে ১ থেকে ৬ জুন পর্যন্ত ঈদের আগাম যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে থেকে। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের উপ-প্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহম্মদ ইমরান জানিয়েছেন, […]

নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডনের নিজ বাসা থেকে তারা রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। হিথ্রো বিমানবন্দরে ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে কাতারের আমির শেখ […]

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন, ঠেকেছে দশে

বাৎসরিক হালনাগাদ র‍্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এতে দুঃসংবাদই পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চার পয়েন্ট হারিয়ে বাংলাদেশ নেমে গেছে দশম স্থানে, যেখানে আগে তারা ছিল নবম। নতুন তালিকায় বাংলাদেশ এখন ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ পয়েন্ট যোগ করে উঠে এসেছে নবম স্থানে। […]

বেইলি রোডে আবারও অগ্নিকাণ্ড, কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট

রাজধানীর বেইলি রোডে অবস্থিত ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিংমলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শপিংমলটির দশতলা ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে যোগ দেয়। তবে সড়কে যানজট থাকায় ইউনিটগুলোর […]