Skip to main content

Ridge Bangla

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার করার ইচ্ছে নেই: ট্রাম্প

তৃতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৪ মে) এনবিসি’র জনপ্রিয় অনুষ্ঠান মিট দ্য প্রেস-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, “আমি আট বছরের প্রেসিডেন্ট হব—দুই মেয়াদের প্রেসিডেন্ট। আমি সব সময় এটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি।” এই বক্তব্যে স্পষ্ট যে তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানে নির্ধারিত দুই মেয়াদের সীমার বাইরে যেতে আগ্রহী নন।

এর আগে অবশ্য বিভিন্ন সময় তিনি তৃতীয় বা এমনকি চতুর্থ মেয়াদের জন্য প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন, এবং বলেছিলেন যে তিনি “মজা করছেন না।” পরে তিনি সেসব মন্তব্যকে “ভুয়া সংবাদমাধ্যমকে ট্রল” করার জন্য বলা হয়েছে বলেও উল্লেখ করেন। তবে ট্রাম্পের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন এখনও “Trump 2028” লেখা ক্যাপ বিক্রি করছে, যা অনেককে ভাবিয়েছে যে তিনি ভবিষ্যতে আবারও নির্বাচনে দাঁড়ানোর চিন্তা করছেন। কিন্তু এবারের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এটা এমন কিছু নয়, যা আমি করতে চাই।” সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “অনেকেই চান আমি আবার দায়িত্বে থাকি। যদিও আমার জানা মতে, এটা করার অনুমতি নেই। এটা সংবিধানসম্মত কি না, তাও নিশ্চিত নই।”

মার্কিন সংবিধান অনুযায়ী, কেউ দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবেন না। এই নিয়ম পরিবর্তনের জন্য প্রয়োজন সিনেট ও কংগ্রেসের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন এবং দেশের ৭৫ শতাংশ রাজ্যের অনুমোদন। যদিও কিছু ট্রাম্প সমর্থক দাবি করেন, সংবিধানে এমন কিছু ধারা রয়েছে যেগুলো আদালতে পরীক্ষা করা হয়নি।

This post was viewed: 64

আরো পড়ুন