Ridge Bangla

গোবেকলি তেপে: স্টোনহেঞ্জেরও পুরোনো এক রহস্যময় প্রাচীন কীর্তি

আজ থেকে প্রায় ১১,০০০ বছর পূর্বে, যখন মানুষ কৃষিকাজ বা গৃহপালিত প্রাণী সম্পর্কে কিছু জানত না, তখন একদল শিকারি-সংগ্রাহী পৃথিবীর বুকে গড়ে তোলে এক বিস্ময়কর প্রস্তর স্থাপনা। স্থানটির নাম গোবেকলি তেপে। আধুনিক তুরস্কের দক্ষিণ-পূর্ব প্রান্তে, উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত এই নিওলিথিক নিদর্শনটির নামের অর্থ ‘উঁচু পেটের ঢিবি’। কেউ কেউ একে বাইবেলের আদিপর্বের সেই গার্ডেন অব ইডেনের […]

আবারও চালু হতে যাচ্ছে কুখ্যাত আলকাট্রাজ কারাগার

মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ট্রাম্প রবিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, “আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং পুনরায় চালু করুন!” তিনি আরও জানান, “আমরা যখন কঠোর আইন মানতাম, তখন ভয়ঙ্কর অপরাধীদের আলাদা রাখতে দ্বিধা করতাম না। এখন সেই কঠোরতাই […]

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

স্বাস্থ্য খাতের দুর্বলতা চিহ্নিতকরণ ও উন্নয়নের সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। সোমবার (সকাল ১১টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিনিধিরা এই প্রতিবেদন হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। প্রতিবেদনটি ফরেন সার্ভিস একাডেমিতে উপস্থাপন করা হয়, […]

আদালতে পুলিশের সঙ্গে চিৎকারে জড়ালেন হাজী সেলিম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. সেলিমকে। এ উপলক্ষে রোববার সকাল ১০টা ১০ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাজী সেলিমের হাতে একটি জাতীয় দৈনিকের পৃষ্ঠা দেখা যায়। সকাল ১০টা […]

বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট ভিসা চালু করলো সংযুক্ত আরব আমিরাত

বাংলাদেশিদের জন্য বন্ধ থাকা ভিজিট (ভ্রমণ) ভিসা পুনরায় চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আলহামুদি জানিয়েছেন, প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। রোববার (৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই তথ্য দেন আলহামুদি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে […]

ভারত-পাকিস্তান সীমান্তে ফের রাতভর গোলাগুলি

কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। রোববার (৪ মে) গভীর রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৫ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের পেহেলগামে হামলার পর থেকে টানা ১১ […]

গাজীপুরে রাতভর পুলিশের অভিযান, আটক ৭০ জন

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে অন্তত ৭০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৫ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী। রোববার […]

সাংবাদিকদের প্রশ্ন করা যাবে না, এমনটা আমি চাই না: মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংসদ সদস্যদের প্রশ্ন করা যায়, বিচার বিভাগের কর্মকর্তাদের প্রশ্ন করা যায়, গোয়েন্দা সংস্থাকেও প্রশ্ন করা যায়—তাহলে সাংবাদিকদের প্রশ্ন করা যাবে না, এমনটি যেন না হয়। তিনি বলেন, “আমি চাই না, সমাজে এই ধারণা প্রতিষ্ঠিত হোক।” রবিবার (৪ মে) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘ব্রেভ নিউ বাংলাদেশ: রিফর্ম রোডম্যাপ ফর প্রেস […]

বগুড়ায় বজ্রপাতে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (৪ মে) বিকেল ৩টার দিকে উপজেলার দেবডাঙ্গা মথুরাপাড়া যমুনার ঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘায় বড়ইতলী গ্রামের মৃত কার্তিক হালদারের দুই ছেলে মনমত হালদার (৪৫) ও সবুজ হালদার (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ভাই যমুনা নদীতে মাছ ধরে দেবডাঙ্গা […]

কুমিল্লায় মাটি খুঁড়ে মিললো প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে মাটি খননের সময় আবিষ্কৃত হয়েছে প্রাচীন লাল ইটের একটি দেয়াল। স্থানীয়দের ধারণা, শত বছর কিংবা তারও আগে নির্মিত এই দেয়ালটি কোনো জমিদার আমলের বাসস্থান বা প্রশাসনিক ভবনের অংশ হতে পারে। তাদের ভাষায়, এই আবিষ্কার খুলে দিতে পারে ইতিহাসের একটি বন্ধ দরজা। ধর্মপুর গ্রামের চারাবাড়ি এলাকায় এই প্রাচীন […]

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরানের মাশহাদ

ইরানের মাশহাদ শহরের একটি মোটরসাইকেল ও টায়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আকাশে উঠে যায় ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত কিছু জানা যায়নি। রোববার (৪ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের পর পুরো […]

যমুনায় পানি বৃদ্ধিতে চরাঞ্চলে ডুবলো চীনাবাদাম ক্ষেত

অসময়ে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে সিরাজগঞ্জে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন ধরে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন চরাঞ্চলে প্লাবনের সৃষ্টি হয়েছে। এর ফলে মৌসুমি চীনা বাদামের ক্ষেত তলিয়ে গিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা। সিরাজগঞ্জের চৌহালী, শাহজাদপুর, কাজিপুর ও সদর উপজেলার বেশ কিছু চরাঞ্চলে বাদাম ক্ষেত পানির […]

গাজায় ইসরায়েলের বর্বর হামলায় নিহত আরও ৪০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা থামছে না। হামাসকে উৎখাত এবং জিম্মিদের উদ্ধারের নামে দখলদার বাহিনী অব্যাহত রেখেছে নির্বিচার গণহত্যা। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা, আর দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। নিরাপদ আশ্রয়ের কোনো জায়গা নেই গাজার বাসিন্দাদের জন্য। আকাশ ও স্থলপথে লাগাতার হামলার পাশাপাশি বন্ধ রয়েছে ত্রাণ সরবরাহও। ফলে গাজা এখন রূপ নিয়েছে এক বিভীষিকাময় নরকে। এমন […]

দেশের পথে লন্ডন ছাড়লেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেছে। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরের রানওয়ে ত্যাগ করে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পক্ষ থেকে […]

১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউজিসিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ

স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর না করায় ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) দ্রুত কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে ইউজিসিকে এই নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট […]

টি-টোয়েন্টি দলে চমক, নতুন অধিনায়ক লিটন কুমার দাস

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ মে) বিকেলে ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক লিটন কুমার দাস—নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে গঠিত এই দলে তরুণদের গুরুত্ব দেওয়া হয়েছে। শান্ত নেতৃত্ব ছাড়ার […]

এক ম্যাচেই ৫টি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি

চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। কখনও ধৈর্য ধরে ইনিংস গড়ে, কখনও আগ্রাসী ব্যাটিংয়ে ঝড় তুলে তিনি দলের ভরসার প্রতীক হয়ে উঠেছেন। গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে চিন্নাসামী স্টেডিয়ামে এমনই এক ঝোড়ো ইনিংসে তিনি স্পর্শ করেছেন পাঁচটি বড় মাইলফলক। মাত্র ৩৩ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬২ রানের […]

বেইলি রোডে ভবনের বেজমেন্টে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনের বেজমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট যুক্ত হয়। সম্মিলিত প্রচেষ্টায় রাত ৭টা ৪৭ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস […]

পটুয়াখালীতে গোয়ালঘরে আগুন, পুড়ে ছাই গরু-ছাগল ও অর্ধশত হাঁস-মুরগি

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এক হৃদয়বিদারক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি গোয়ালঘর। এতে দুটি গরু, দুটি ছাগল এবং অর্ধশতাধিক হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা গেছে। রোববার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারউজ্জামান সরকার। ক্ষতিগ্রস্ত গৃহকর্তা নিজাম উদ্দিন (৫০), যিনি একজন অটোরিকশাচালক, জানান, গভীর […]

ব্রাজিলের সৈকতে লেডি গাগার কনসার্ট ঘিরে জনস্রোত

বিখ্যাত কোপাকাবানা সমুদ্রসৈকতে আবারও দেখা গেলো সংগীতপ্রেমীদের ঢল। গত বছর ম্যাডোনার কনসার্টে যেভাবে জনসমুদ্র জমেছিল, এবার সেই ইতিহাসে নতুন মাত্রা যোগ করলেন মার্কিন পপ আইকন লেডি গাগা। শনিবার (৪ মে) রিও ডি জেনেইরোর কোপাকাবানা সৈকতে অনুষ্ঠিত হয় গাগার একক ও নিখরচার কনসার্ট। সকাল থেকেই সৈকতজুড়ে ভক্তদের ঢল নামে। ‘লিটল মনস্টার’ নামে পরিচিত গাগার অনুরাগীরা ভোর […]