Ridge Bangla

নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে লন্ডনের নিজ বাসা থেকে তারা রওনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

হিথ্রো বিমানবন্দরে ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রদত্ত রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডনের স্থানীয় সময় বিকেলে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। পথে কাতারে একবার যাত্রাবিরতি থাকবে। বিমানটি আগামীকাল (৬ মে) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এই বিদায় মুহূর্তে হিথ্রো বিমানবন্দরে উপস্থিত হন বিএনপির অনেক প্রবাসী নেতাকর্মী, যারা তাদের নেত্রীকে সশ্রদ্ধভাবে বিদায় জানান। একইভাবে, ঢাকায় দলের পক্ষ থেকে খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো একই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। চার মাস চিকিৎসা শেষে এবার ফিরছেন দেশেই সেই বিমানে।

This post was viewed: 43

আরো পড়ুন