যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এবং পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এ পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই কমেছে। মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.২ […]
হরমুজ প্রণালি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরান-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ

আঞ্চলিক উত্তেজনা প্রশমন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি। মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ অগ্রগতি […]
হরমুজ প্রণালি পরিচালনায় ইরানকে যৌথ আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব ওমানের

হরমুজ প্রণালি পরিচালনার জন্য ইরানকে যৌথ আঞ্চলিক ব্যবস্থার একটি প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী, প্রণালিটি ব্যবহারকারী দেশ ও প্রতিষ্ঠানের স্বেচ্ছা ফি থেকে এ ব্যবস্থার অর্থায়ন করা হবে। খবর আল-জাজিরার। উপসাগরীয় অঞ্চলের একটি সূত্র জানিয়েছে, আঞ্চলিক সমর্থন পাওয়া এই ওমানি প্রস্তাব বাস্তবায়িত হলে হরমুজ প্রণালির ওপর ইরানের একক নিয়ন্ত্রণ থাকবে না। প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবটি মালাক্কা প্রণালির […]
রয়টার্স-ইপসোস জরিপ: ইরান যুদ্ধে সমর্থন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনির, ট্রাম্পের অবস্থান নিয়েও প্রশ্ন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে সমর্থন করছেন মাত্র এক-তৃতীয়াংশ মার্কিনি। একই সঙ্গে অধিকাংশের মত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারেননি। রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে উঠে এসেছে এমন তথ্য। শুক্রবার (২৪ জুলাই) থেকে রোববার (২৬ জুলাই) পর্যন্ত পরিচালিত জরিপে দেখা যায়, মাত্র ৩৩ শতাংশ মার্কিনি ইরান যুদ্ধকে সমর্থন করছেন। পাঁচ […]
বিশ্বকাপে ফেরার মিশনে পুরোনো ভরসা, দ্বিতীয় দফায় ইতালির কোচ হচ্ছেন রবার্তো মানচিনি

দ্বিতীয়বারের মতো ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার (২৮ জুলাই) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইতালির বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো ফেডারেল কাউন্সিলের বৈঠকে মানচিনির নিয়োগের ঘোষণা দিয়ে বলেন, ‘মানচিনিই আমাদের কোচ।’ ৬১ বছর বয়সী মানচিনি এর আগে প্রথম মেয়াদে […]
দীর্ঘ অপেক্ষার অবসান, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচ জিনেদিন জিদান

ফরাসি ফুটবলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। চুক্তি অনুযায়ী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের দায়িত্বে থাকবেন তিনি। প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতি ফিলিপ দিয়ালো আনুষ্ঠানিকভাবে জিদানের নিয়োগের ঘোষণা দেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ১৪ […]
টানা ৫ উইকেট মেডেন ওভারে ইতিহাস, বিশ্বরেকর্ড গড়লেন জাস্টিন গ্রিভস

টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়ে বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা পাঁচটি মেডেন ওভারে প্রতি ওভারেই একটি করে উইকেট নিয়ে ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন তিনি। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে এই অনন্য রেকর্ড গড়েন গ্রিভস। ইনিংসের ৬৪তম থেকে ৭২তম ওভারের মধ্যে টানা পাঁচ ওভারে কোনো রান […]
মেসির সামনে বিস্ময়, বিশ্বকে মুগ্ধ করা সেই গোলেই ইতিহাস; বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতলেন সিডনি লোপেস কাব্রাল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেরা গোলের পুরস্কার জিতেছেন কেপ ভার্দের ফুটবলার সিডনি লোপেস কাব্রাল। আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে করা তার দুর্দান্ত গোলটি নির্বাচিত হয়েছে হুন্দাই ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হিসেবে। ফিফা ডটকম এ তথ্য জানিয়েছে। ম্যাচের আগে লোপেস কাব্রাল বলেছিলেন, তার আশা ছিল লিওনেল মেসির সঙ্গে কয়েকটি ছবি তোলার। তবে মাঠে নেমে তিনি শুধু […]
ফুটবল থেকে রুপালি পর্দায়, অভিনয়ে অভিষেক হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর

ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড গড়ার পর এবার বিনোদন জগতেও নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। একটি নতুন ব্রিটিশ টেলিভিশন নাট্যধারাবাহিকে নির্বাহী প্রযোজক ও অভিনেতা হিসেবে দেখা যাবে তাকে। ব্রিটিশ ফুটবল অঙ্গন এবং ফুটবল এজেন্টদের অন্তরালের গল্প নিয়ে নির্মিত ‘ডে ওয়ানস’ শিরোনামের এই ধারাবাহিকে রোনালদোর পাশাপাশি যুক্ত রয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক কিংবদন্তি […]
নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে নড়িয়া থানা পুলিশ। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় মাদক […]
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় সারজিস আলমের গাড়িবহরে হামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন। পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও […]
এআই ক্যামেরার পাশাপাশি ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসাবে ডিএমপি

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার পাশাপাশি ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে ১ হাজার ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে […]
দেশীয় স্বাস্থ্যপ্রযুক্তির উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে গবেষণা ও উদ্ভাবনকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিনের উদ্ভাবকদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন। সভায় […]
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই গেজেট প্রকাশ করবে ইসি

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের […]
কাজের রাজনীতির পথে দেশ, নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনায় সরকার: অর্থ উপদেষ্টা

দেশে কথার রাজনীতি থেকে সরে এসে এখন কাজের রাজনীতির সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য সামনে রেখে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব […]
জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব, প্রধানমন্ত্রীর সঙ্গে উনো ইয়োশিমাসার বৈঠক

বাংলাদেশ ও জাপানের মধ্যকার কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন খাতে জাপানের […]
দক্ষিণ আফ্রিকায় দোকানে অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেলেন ৬ বাংলাদেশি

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আগুন লাগার সময় বাংলাদেশিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ৬ […]
মিরপুর কলেজের সীমানা প্রাচীর ধস, ২ জনের মৃত্যু, আহত অন্তত ৭

রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ করেই কলেজের […]
ট্রাম্প-নেতানিয়াহুর সপ্তম হোয়াইট হাউস বৈঠক আজ, রাজনৈতিক ঝুঁকির আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সপ্তমবারের মতো হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) ওভাল অফিসে দুই নেতার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে এ বৈঠক আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক ঝুঁকি উপেক্ষা করছেন ট্রাম্প। প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি […]
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৫১২

গত ২৪ ঘণ্টায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে, সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের […]