Skip to main content

Ridge Bangla

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই গেজেট প্রকাশ করবে ইসি

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠক শুরু হয়। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি নির্বাচন সংসদ সদস্যদের ভোটে অনুষ্ঠিত হয়। এ কারণে সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামের তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে।

ওই তালিকার ভিত্তিতে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

This post was viewed: 14

আরো পড়ুন