মহেশখালীর টার্মিনাল বিকল, গ্যাস সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইল বাংলাদেশ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সারা দেশে দেখা দেওয়া গ্যাস সরবরাহ সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে মঙ্গলবার (২৮ জুলাই) কথা হয়েছে তার। দুই দেশের সরকারপ্রধানের আলোচনায় আনোয়ার ইব্রাহিম আশ্বাস দিয়ে বলেন, “তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে […]
মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

শুধু আইন প্রয়োগ কিংবা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দলসহ সমাজের সব শ্রেণির মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মাদকবিরোধী সভায় […]
মার্কিন হামলায় অচল বুশেহর বিমানবন্দর

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর বিমানবন্দর সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি। তার দাবি, বিমানবন্দরটি পুনরায় চালু করতে হলে নতুন করে পুরো অবকাঠামো নির্মাণ করতে হবে। মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফাতেমে মহাজেরানি বলেন, হামলার পর বিমানবন্দরটি ব্যবহারের অনুপযোগী হয়ে […]
রাষ্ট্রপতির দায়মুক্তি শুধু দায়িত্ব পালনের সময়, আগে বা পরে অপরাধে আইনি ব্যবস্থা সম্ভব: তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতি দায়িত্বে থাকাকালীন সময়ের কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যায় না। তবে দায়িত্ব গ্রহণের আগে বা দায়িত্ব শেষ হওয়ার পর কোনো অপরাধ করে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা […]
জাপানের কিউশু অঞ্চলে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানের কিউশু অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। মঙ্গলবার (২৮ জুলাই) জাপান আবহাওয়া সংস্থা জানায়, কুমামোতো প্রিফেকচারে প্রাথমিকভাবে ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পটি অনুভূত হয়েছে। খবর রয়টার্সের। ভূমিকম্পের পর প্রায় ১ মিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে […]
চায়না ইস্টার্নের ফ্লাইটে পাওয়ার ব্যাংকে আগুন, আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অবতরণের পর ওভারহেড লাগেজ কম্পার্টমেন্টে রাখা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। দ্রুত কেবিন ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এতে কোনো যাত্রী আহত হননি। গালফ নিউজ, সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে জানায়, গত ২৪ জুলাই লানঝু থেকে আসা চায়না ইস্টার্নের এমইউ২৪২১ ফ্লাইটে এ ঘটনা […]
সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড

সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। […]
টেকনাফে এক লাখ ছয় হাজার ইয়াবাসহ প্রাইভেটকার চালক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের অভিযোগে এক প্রাইভেটকার চালককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে এক লাখ ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পরানিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইসমাইলের ছেলে মো. […]
৪৫ দিন পর পুনরায় চালু হলো আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

টানা ৪৫ দিন বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল আবারও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার (২৮ জুলাই) থেকে হাসপাতালটি পুনরায় রোগীদের জন্য খুলে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ছয় নবজাতকের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে জানিয়েছে, বন্ধ থাকার সময়ে হাসপাতালের ওয়ার্ড, নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ সার্বিক অবকাঠামোর সংস্কার ও আধুনিকায়নের কাজ সম্পন্ন […]
ক্যান্টন ফেয়ারে অংশ নিতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল চীন

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য চীনের ১৪০তম ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে, ক্যান্টন ফেয়ার, অংশগ্রহণের ক্ষেত্রে ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। মঙ্গলবার, ২৮ জুলাই, দূতাবাসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ আয়োজনে […]
নুসরাত হত্যা মামলায় ১৬ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি আজ

ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ মঙ্গলবার (২৮ জুলাই) হাইকোর্টে অনুষ্ঠিত হবে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির শুনানি গ্রহণ করবেন। এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ফেনীর নারী ও […]
ইরানের অনুরোধেই হামলা স্থগিত, সমঝোতা না হলে আবারও আঘাতের হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধের পরই দেশটির বিরুদ্ধে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে নতুন কোনো সমঝোতা না হলে আবারও হামলা শুরু হবে বলেও সতর্ক করেছেন তিনি। সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তিনি বলেন, ‘তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে, “অনুগ্রহ করে হামলা বন্ধ […]
নওগাঁয় হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত মুনিরা খাতুন ধামইরহাট […]
মাতারবাড়ীতে ‘বউয়ের জ্বালা’ হোটেলে অভিযান, অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেপ্তার

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়ার দুই এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) রাতে মাতারবাড়ী নতুন বাজারের পুরোনো সিএনজি স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘বউয়ের জ্বালা’ হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল এলাকার নাছির উদ্দিনের ছেলে আলফাজ (২৬) এবং একই এলাকার আমির আলীর ছেলে মো. শাহেদ […]
খোকসায় তিন প্রবাসী সহোদরের বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট

কুষ্টিয়ার খোকসা উপজেলায় তিন প্রবাসী সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। রোববার দিবাগত রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কালিশংকর পুর উত্তরপাড়া এলাকার মৃত রহমান খানের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসীদের স্ত্রীরা জানান, রাত ৩টার দিকে ৫ থেকে ৬ জনের […]
মেহেরপুরে এনসিপির পথসভায় শেখ হাসিনাকে নিয়ে হাসনাতের মন্তব্য

বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, “পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি আসি বলে কখনও আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদেরকে বের করবে আর তারা গণপিটুনি খাবে।” সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পথসভায় বক্তব্য দিতে গিয়ে […]
নাইজেরিয়ার গ্রামে বন্দুকধারীদের হামলা, শিশুসহ নিহত ৩০

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে। হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। সোমবার সংঘটিত এ হামলায় বন্দুকধারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, হামলাকারীরা অতর্কিতভাবে নিরীহ গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়। তারা এলোপাতাড়ি […]
ছয় মাসে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন: প্রতিবেদন

চলতি বছরের প্রথম ৬ মাসে দেশে শিশু হত্যা ও যৌন নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে অন্তত ৮৬ শিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে ৩১২টি ঘটনায় যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩৩৬ শিশু। শিশু অধিকার নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা ‘শিশুরাই সব’ গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রস্তুত করা এক মিডিয়া মনিটরিং প্রতিবেদনে এসব […]
পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন, ইটিসি, ব্যবস্থার মাধ্যমে টোল আদায়ের পরিমাণ ১০ কোটি টাকা অতিক্রম করেছে। একই সঙ্গে এ সেবায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সোমবার, ২৭ জুলাই, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, […]
ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, আলোচনায় ইরান ও মধ্যপ্রাচ্য

ইরানসহ মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এ বৈঠকে ইরান ইস্যুর পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন, ‘আলোচনার সূচিতে থাকা সব বিষয় নিয়ে আমরা […]