Skip to main content

Ridge Bangla

এআই ক্যামেরার পাশাপাশি ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসাবে ডিএমপি

রাজধানীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরার পাশাপাশি ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে ১ হাজার ক্যামেরা কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে নতুন ট্রাফিক সিগন্যাল প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

আনিছুর রহমান বলেন, বর্তমানে রাজধানীর ১৬টি স্থানে ৩৭টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ক্যামেরা কার্যক্রম চালাচ্ছে। এর সঙ্গে আরও প্রায় ৫০টি এআই ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে তুলনামূলক কম খরচে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা বসানো হবে।

তিনি আরও জানান, নতুন ক্যামেরাগুলো থেকে তাৎক্ষণিকভাবে মামলা করার সুযোগ না থাকলেও সংরক্ষিত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার বলেন, রাজধানীতে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের ঘটনায় প্রতি মাসে ৫০ হাজারের বেশি মামলা করা হয়। এসব মামলার মাধ্যমে মাসে গড়ে প্রায় ১২ কোটি টাকা এবং বছরে গড়ে ১২০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করে ট্রাফিক বিভাগ।

This post was viewed: 15

আরো পড়ুন