হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ অভিযোগ করেন।
পোস্টে তিনি দাবি করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনাটি ঘটেছে। এছাড়া এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
তার অভিযোগ, হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে।
This post was viewed: 22