দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন বাংলাদেশি আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোর ৩টার দিকে কুইন্সটাউন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আগুন লাগার সময় বাংলাদেশিরা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
নিহতরা নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলিরটেক এলাকার এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।
অগ্নিকাণ্ডে আহত আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
This post was viewed: 19