Skip to main content

Ridge Bangla

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত থামায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২.২ শতাংশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এবং পাল্টাপাল্টি সামরিক হামলা বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। এ পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট, উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই কমেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.২ শতাংশ কমে ৮৪.০৩ ডলারে নেমে এসেছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরুর আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল আনুমানিক ৭২ ডলার।

এদিকে, মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৭ শতাংশ কমে ৮১.২০ ডলারে দাঁড়িয়েছে।

বৈদেশিক মুদ্রাবাজারেও সামান্য পরিবর্তন দেখা গেছে। জাপানি ইয়েনের বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার ১৬৩.৭৫ ইয়েন থেকে বেড়ে ১৬৩.৮২ ইয়েনে পৌঁছেছে। একই সময়ে ইউরোর বিনিময় হার ১.১৩৬৯ ডলার থেকে সামান্য কমে ১.১৩৬৭ ডলারে নেমেছে।

আঞ্চলিক মধ্যস্থতাকারীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন ধরে উভয় পক্ষ সামরিক হামলা থেকে বিরত থাকায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন