Skip to main content

Ridge Bangla

ট্রাম্প-নেতানিয়াহুর সপ্তম হোয়াইট হাউস বৈঠক আজ, রাজনৈতিক ঝুঁকির আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সপ্তমবারের মতো হোয়াইট হাউসে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২৮ জুলাই) ওভাল অফিসে দুই নেতার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে এ বৈঠক আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক ঝুঁকি উপেক্ষা করছেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর মঙ্গলবারের বৈঠকটি হবে দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ এবং রিপাবলিকান পার্টির একটি অংশের মধ্যে ইসরায়েলকে নিয়ে সংশয়ের মাত্রা আরও বেড়েছে বলেও বিভিন্ন মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত সপ্তাহের শেষের দিকে এ বৈঠকের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে ইসরায়েলের অন্যতম কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ওয়াশিংটন ডিসি সফরের পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু।

This post was viewed: 3

আরো পড়ুন