আদিনা মসজিদকে মন্দিরের দাবি, শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা বিজেপি নেতার

পশ্চিমবঙ্গের ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মসজিদটিকে প্রাচীন মন্দিরের স্থাপনা দাবি করে সেখানে শিবলিঙ্গ স্থাপনের ঘোষণা দিয়েছেন হিন্দুত্ববাদী বিজেপির এক নেতা। এ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে একটি হিন্দু ডানপন্থি সংগঠন। ২০২৫ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে বিষয়টি সংসদে উত্থাপন করেন হিন্দুত্ববাদী বিজেপির রাজ্যসভার সদস্য […]
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দামে নতুন রেকর্ডের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রায় পৌঁছানোয় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, সরবরাহ ব্যবস্থায় একাধিক সংকট একসঙ্গে তৈরি হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের মূল্যবৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে। যুদ্ধ চলাকালে অপরিশোধিত তেলের দাম বাড়লেও আশঙ্কার তুলনায় তা সীমিত ছিল। ২০২২ সালে ব্যারেলপ্রতি দাম ১২৮ ডলারে […]
‘আওয়ামী লীগ বিএনপির চেয়েও শক্তিশালী ছিল, এখন তাদের অস্তিত্ব নেই’: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ একসময় বিএনপির চেয়েও শক্তিশালী রাজনৈতিক দল ছিল। কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করায় এখন সেই অবস্থান আর নেই। একই সঙ্গে তিনি বিএনপির বিরুদ্ধে খাল খনন প্রকল্পে দুর্নীতির অভিযোগও তোলেন। এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেন, ‘বিএনপি খাল খনন মেগা প্রজেক্ট শুরু করে শ্রমিকের টাকা, খালের […]
বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে গোসাইবাড়ি সাতমাথা এলাকা থেকে আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। মামলার […]
পর্যটন ক্যাম্পে হামলায় চার শিশুসহ ১১ জন নিহতের দাবি রাশিয়ার

ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত একটি পর্যটন ক্যাম্পে রাতের হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে হামলার অভিযোগের বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। শনিবার এ তথ্য জানিয়েছে রাশিয়া। রয়টার্সের মন্তব্যের অনুরোধে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি। […]
বিরোধিতা উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান ফলকার টুর্ক

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হিসেবে আরও চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন ফলকার টুর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে বিপুল সমর্থন নিয়ে তার নিয়োগ অনুমোদন করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৪৪টি দেশ টুর্কের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট পড়ে ১০টি। এই ভোটের মধ্য দিয়ে […]
সংঘাতের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং যুদ্ধবিরতির সময়েও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, এ সময়ে তেল রপ্তানি থেকে অর্জিত আয় চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের বেশি। ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এ তথ্য জানিয়ে বলেন, যুদ্ধবিরতির পর তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি কমে যাওয়ায় দেশটির তেল রপ্তানি বেড়েছে। তার […]
ভয়াবহ পানি সংকটে মার্কিন উপকূলীয় শহর, এক বছরের মজুত নিয়েই শঙ্কা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলীয় শহর করপাস ক্রিস্টি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে। ৩ লাখের বেশি জনসংখ্যার এই শহরটি বিশ্বের প্রথম কোনো আধুনিক মার্কিন শহর হিসেবে সম্পূর্ণ পানিশূন্য হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দীর্ঘস্থায়ী খরা, ক্রমবর্ধমান পানির চাহিদা এবং নতুন পানির উৎস তৈরির প্রকল্পে ধারাবাহিক বিলম্বের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। […]
এস-৪০০ না ছাড়লে এফ-৩৫ কর্মসূচিতে ফিরতে পারবে না তুরস্ক: যুক্তরাষ্ট্র

রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি পরিত্যাগ না করা পর্যন্ত তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফিরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও বর্তমানে কোনো আইনি সুযোগ নেই বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট। জেরুজালেম পোস্টের হাতে আসা গত ২২ জুলাইয়ের একটি চিঠির বরাতে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট […]
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫

সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে পূর্বাঞ্চলকে সংযুক্তকারী মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (২৫ জুলাই) দেইর আল-জোর ও দামেস্কের মধ্যবর্তী প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সির তথ্যমতে, আল-সুখনা ও পালমিরার […]
তীব্র গ্যাসসংকটে উৎপাদন ব্যাহত, বন্ধের মুখে দেশের প্রায় ৪০ শতাংশ শিল্পকারখানা

দেশজুড়ে তীব্র গ্যাসসংকটের কারণে প্রায় ৪০ শতাংশ শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে বা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আরও কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে উৎপাদন ধরে রাখা এবং সময়মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন নিয়ে উদ্বেগ বেড়েছে। শিল্প উদ্যোক্তারা জানান, দেশে দীর্ঘদিন ধরেই গ্যাসসংকট থাকলেও গত এক […]
মধ্যপ্রাচ্য সংকটে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ, বলছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম উল্লেখ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির মতে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর উচ্চ নির্ভরশীলতা এবং জ্বালানির দামের ওঠানামার প্রতি অর্থনীতির সংবেদনশীলতার কারণে বাংলাদেশকে জ্বালানি সাশ্রয়ের পদক্ষেপ নিতে হয়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবহারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রকাশিত ‘ইলেকট্রিসিটি […]
নিবন্ধন ছাড়া বাংলাদেশে বিজ্ঞাপন নয়, ফেসবুক-ইউটিউবসহ বিদেশি প্ল্যাটফর্মের জন্য নতুন নীতিমালার খসড়া

বাংলাদেশে নিবন্ধন ছাড়া ফেসবুক, ইউটিউব, গুগলসহ কোনো বিদেশি ডিজিটাল প্ল্যাটফর্ম আর বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে প্রচারিত বিজ্ঞাপনের ওপর ভ্যাট, আয়কর এবং অন্যান্য প্রযোজ্য কর পরিশোধ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ‘ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে। শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনমত গ্রহণের জন্য খসড়াটি […]
বাবাকে দাফন করে ফিরেই পেলেন মেয়ের মৃত্যুসংবাদ, একই কবরস্থানে দাদা-নাতনির দাফন

কুষ্টিয়ার দৌলতপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে এক পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বাবার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শেষে বাড়ি ফেরার পথেই মেয়ের মৃত্যুসংবাদ পান তুজাম উদ্দিন। পরে একই দিন একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় দাদা ও নাতনিকে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় […]
রামপালে খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি, এলাকা ঘুরে দেখল চীনা প্রতিনিধি দল

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বাগেরহাটের রামপালের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে চীনা একটি কোম্পানির প্রতিনিধি দল। এ পরিদর্শনের মধ্য দিয়ে প্রকল্পটি নতুন করে বাস্তবায়নের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার বিকেলে প্রতিনিধি দলটি বিমানবন্দর নির্মাণের জন্য নির্ধারিত এলাকা ঘুরে দেখে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী […]
আজই বঙ্গভবন ছাড়ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে আজ রোববার (২৬ জুলাই) তিনি রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠতে পারেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ […]
কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার অভিযোগ, ইউক্রেনের কূটনীতিককে তলব তেহরানের

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে প্রাণঘাতী হামলার অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, এ ঘটনায় বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক’ আখ্যা দিয়ে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় […]
ভাটারার গ্যাস বিস্ফোরণ: চিকিৎসাধীন শেষ দগ্ধ ব্যক্তিরও মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩

রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনের সবাই মারা গেছেন। সর্বশেষ শনিবার (২৫ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফাহিমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার একই ঘটনায় ফাহিমার স্বামী শাহীন […]
একসঙ্গে ৫০টির বেশি ড্রোন অচল করার দাবি, নতুন প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন লকহিড মার্টিনের

শত্রুপক্ষের ড্রোনের ঝাঁক প্রতিহত করতে উচ্চক্ষমতার মাইক্রোওয়েভ প্রযুক্তিনির্ভর নতুন প্রতিরক্ষা ব্যবস্থা ‘মরফিয়াস এক্স-রোটর’ উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান লকহিড মার্টিন। প্রতিষ্ঠানটির দাবি, একবারের মিশনেই ৫০টির বেশি ড্রোন অচল করতে সক্ষম এই ব্যবস্থা। লকহিড মার্টিন জানায়, ক্ষেপণাস্ত্র বা লেজারভিত্তিক প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় এটি কম ব্যয়ে একসঙ্গে অনেক ড্রোন মোকাবিলা করতে পারবে। পাশাপাশি এটি পুনর্ব্যবহারযোগ্য […]
‘শত্রুর পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত হামলা চলবে’, হুঁশিয়ারি ইরানের নিরাপত্তা প্রধানের

শত্রুপক্ষ ‘সম্পূর্ণভাবে পরাজিত’ না হওয়া পর্যন্ত ইরানের লক্ষ্যভিত্তিক ও ধারাবাহিক হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে জানানো হয়েছে, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব বলেছেন, ইরানি বাহিনীর নির্ভুল হামলা অব্যাহত থাকবে। মিনাবে নিহত নিরীহ শিশুদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং শত্রুর বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত […]