Skip to main content

Ridge Bangla

বিরোধিতা উপেক্ষা করে আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান ফলকার টুর্ক

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হিসেবে আরও চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন ফলকার টুর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে বিপুল সমর্থন নিয়ে তার নিয়োগ অনুমোদন করা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৪৪টি দেশ টুর্কের পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট পড়ে ১০টি।

এই ভোটের মধ্য দিয়ে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসা ফলকার টুর্ক ১৯৯৩ সালে পদটি চালুর পর প্রথম ব্যক্তি হিসেবে টানা দুই মেয়াদে জাতিসংঘের মানবাধিকারপ্রধান হওয়ার রেকর্ড গড়লেন।

অস্ট্রিয়ার আইনজীবী টুর্ক ১৯৯৯ সালে জাতিসংঘে যোগ দেন। পরে তিনি সংস্থাটির শরণার্থীবিষয়ক এজেন্সিতে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে মালয়েশিয়া, কসোভো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন তিনি।

জাতিসংঘের মানবাধিকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন টুর্ক। পাশাপাশি আফগানিস্তান, সুদান, বাংলাদেশ, মিয়ানমার ও নিকারাগুয়ার সংঘাত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়েও তিনি ধারাবাহিকভাবে সরব ছিলেন।

This post was viewed: 2

আরো পড়ুন