‘চতুর্থবারও নির্বাচনে লড়ব’, রসিকতা করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতা করে বলেছেন, তিনি চতুর্থবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ট্রাম্পের মাথায় ‘ট্রাম্প ২০২৮’ লেখা একটি ক্যাপ ছিল। ট্রাম্প বলেন, ‘আমরা সবাই ভালো কাজ করেছি। আর আমি সাংবাদিকদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ করতে এবং তাদের […]
বার্লিনে প্রাইড মিছিলে গাড়ি চালিয়ে হামলা, নিহত ১, আহত অন্তত ১৬

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড মিছিলে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অন্তত একজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে। সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, বার্লিনের বার্ষিক ‘প্রাইড প্যারেড’ বা ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উদ্যাপন চলাকালে এ হামলার ঘটনা […]
ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সংকটের আশঙ্কায় ইরানে হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক টাইমস

ইরানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে নতুন করে কোনো বিমান হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর হাতে থাকা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার আশঙ্কা এবং এর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। রোববার (২৬ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে প্রেসিডেন্ট […]
বিক্ষোভকারীদের খাবার-পানি দেওয়ার অভিযোগ, জুনায়েদের বাড়িতে পুলিশের অভিযান

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত বিক্ষোভকারীদের খাবার ও পানি সরবরাহ করায় মোহাম্মদ জুনায়েদ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযোগ রয়েছে, এ সময় তার বাবা ও ছোট ভাইকে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তার বোনের শ্বশুরবাড়িতেও অভিযান চালিয়ে পরিবারের কয়েকজনকে আটক করা হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে […]
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, শহরমুখী আগুনে সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখের বেশি মানুষ

তীব্র গরম ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফ্রান্স ও স্পেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বনাঞ্চল পুড়িয়ে আগুন এখন শহরের দিকে অগ্রসর হচ্ছে। শনিবার (২৫ জুলাই) সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্রান্স সরকার বোর্দোয়া এবং আটলান্টিক উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অন্যদিকে স্পেনের রাজধানী […]
৫ দিনের তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কে ৫ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। শনিবার (২৫ জুলাই) তার দেশে ফেরার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পরিদপ্তরের তথ্য অনুযায়ী, তুরস্কে পৌঁছে সেনাপ্রধান দেশটির প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন। সফরকালে তিনি তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, তুর্কি সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল […]
হালুয়াঘাটে নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য ঘিরে উত্তেজনা, তাৎক্ষণিক প্রতিবাদে বিএনপি

ময়মনসিংহের হালুয়াঘাটে এক সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্য দেন। তার বক্তব্যের পরপরই উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। বক্তব্যের শুরুতে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক এমরান সালেহ প্রিন্সের সমালোচনা করে নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, “আমাদের নোয়াখালীতে খুব […]
৩ ঘণ্টায় বিকাশ হিসাবে প্রায় ১ কোটি টাকার লেনদেন, অনলাইন জুয়ার অভিযোগে ২ জন গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বিকাশ হিসাবে মাত্র ৩ ঘণ্টায় প্রায় ১ কোটি টাকা লেনদেনের অভিযোগে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর হরহর গ্রামের মৃত পরিমল হালদারের ছেলে প্রদীপ হালদার (৩০) এবং মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী […]
টয়োটা ক্লুগার জিপে প্রায় ১৪০ কেজি গাঁজা, বন্দরে র্যাবের অভিযানে জব্দ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি টয়োটা ক্লুগার জিপ থেকে প্রায় ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-১১। বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। র্যাব-১১ […]
ফরিদপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভরশেখর গ্রামে স্বামী-পরিত্যক্তা, পিতা-মাতাহীন আংশিক বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী (৪০) ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগ, এ ঘটনার জন্য দায়ী তার প্রতিবেশী মেহেদী শেখ (২৭)। তবে বিষয়টি ৪ দিন আগে জানাজানি হলেও গ্রামবাসীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত মেহেদী […]
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে তরুণ আন্দোলনকারীদের অভিনন্দন জানাল ভারতের বিরোধী দলগুলো

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলনরত তরুণদের প্রশংসা করেছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো। ককরোচ জনতা পার্টি, সিজেপি, এবং বিরোধী দলগুলোর কয়েক সপ্তাহের টানা বিক্ষোভের মুখে শনিবার ধর্মেন্দ্র প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনলাইন […]
যাত্রাবাড়ীতে পিকআপে ৭০ কেজি গাঁজা, ডিবির অভিযানে গ্রেপ্তার ১

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ থেকে ৭০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা, মতিঝিল বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার সকাল ৬টা ৪০ […]
মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সাক্ষাৎকালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য আন্তরিক […]
চাকরি হারানো ১৫২২ পুলিশ সদস্যের পুনর্বহালের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা

গত ১৫ বছরে রাজনৈতিক প্রতিহিংসাসহ বিভিন্ন কারণে চাকরি হারানো ১৫২২ পুলিশ সদস্য পুনর্বহালের দাবিতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। দীর্ঘদিন কর্মহীন থাকার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তারা চাকরি হারিয়েছিলেন। চাকরিচ্যুত হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুনর্বহাল না হওয়ায় তারা চরম হতাশা […]
ধানমন্ডির পরিত্যক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি থানার সুধাসদনের ৫ নম্বর রোডের একটি পরিত্যক্ত ভবন থেকে মো. শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. ওয়াদুজ্জামান জানান, […]
আনোয়ারায় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হামলায় বাবা-মায়ের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের এক পর্যায়ে ছেলের হামলায় স্বপন দাশগুপ্ত (৬৫) ও কল্পনা দাশগুপ্ত (৫৫) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রোমি রাজ দাশগুপ্তকে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামের মহাজন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। […]
চট্টগ্রামের নালায় বস্তাভর্তি প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার, তদন্তে পুলিশ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলা বাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দি অবস্থায় প্রায় দেড় হাজার বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া গোলাবারুদের মধ্যে ১২০টি বড় আকারের এবং ১ হাজার ২০০টির বেশি ছোট আকারের বুলেট রয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিএসআরএম কারখানার ৫ নম্বর গেটসংলগ্ন নালা থেকে এসব বুলেট উদ্ধার করা হয়। […]
ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ‘কুমিল্লা’ ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া মোসা. লাইজু (৩৯) নামে এক নারীকে কয়েক ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে তারা বিষয়টি দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে জানান। নর্থ […]
বরগুনায় স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ, স্ত্রী ও শাশুড়ি আটক; মরদেহ নিয়ে সড়ক অবরোধ

বরগুনায় পরকীয়ার জেরে স্বামীকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেন নিহতের স্বজন ও স্থানীয়রা। পরে তাদের দাবির মুখে অভিযুক্ত স্ত্রী রাবেয়া এবং তার মাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার বরগুনা-পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা এলাকায় […]
ফেনসিডিলের জায়গা দখল করছে নতুন মাদক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাড়ছে উদ্বেগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালানের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। একসময় যেখানে ফেনসিডিল ও ইয়াবা পাচার বেশি ছিল, সেখানে এখন ভারত থেকে ‘এস্কাফ’ ও ‘চকোপ্লাস’ নামে নেশাজাতীয় সিরাপ এবং ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট অবৈধভাবে দেশে প্রবেশ করছে। সীমান্তে বিজিবির কঠোর নজরদারির ফলে বিপুল পরিমাণ চালান জব্দ হলেও সংঘবদ্ধ চক্র বিভিন্ন রুট ব্যবহার করে এসব মাদক দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে […]