Skip to main content

Ridge Bangla

এক গ্রাহকের ঋণে আসছে সর্বোচ্চ সীমা, নতুন নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংকিং ব্যবস্থা থেকে একজন গ্রাহক সর্বোচ্চ কত টাকা ঋণ নিতে পারবেন, সেই সীমা নির্ধারণে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বড় ও দীর্ঘমেয়াদি ঋণের অর্থায়নে ব্যাংকের পরিবর্তে বন্ড বাজারকে বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনাও করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং খেলাপি ঋণ কমাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্লেষকেরাও এ উদ্যোগকে […]

ইরান ইস্যুতে সামরিক ঝুঁকি বাড়ার আশঙ্কা, ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স ও ড্যান কেইন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বিস্তৃত হলে তার সম্ভাব্য পরিণতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত […]

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা, বিজিবির বাধা

ব্রাহ্মণবাড়িয়ার সালদানদী সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশুসহ চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সালদানদী সীমান্ত এলাকায় এ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেন। বিজিবি জানায়, সকালে তাদের দায়িত্বাধীন সালদানদী […]

নেত্রকোণায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণার সদর উপজেলায় নিজ ঘর থেকে মাহফুল মিয়া নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার দু’আনি দুধকুরা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাতে মাহফুল মিয়া নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে […]

অর্থনীতি পুনর্গঠন বড় চ্যালেঞ্জ, দাবি স্থানীয় সরকারমন্ত্রীর

আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে দেশ গড়ে তোলা একটি বড় চ্যালেঞ্জ। রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও অস্থিতিশীলতার কারণে দেশের […]

তিনশো ফিটে অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগ, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর তিনশো ফিট এলাকায় যাত্রী অপহরণ করে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মুন্সীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার সকালে খিলক্ষেত থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ। পুলিশ জানায়, সম্প্রতি এক ব্যাংক ব্যবস্থাপককে […]

পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনা নয়, যোগ্যতাকেই প্রাধান্য দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সেনাবাহিনীর সদস্যদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ কিংবা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত যোগ্যতা, নেতৃত্ব, শৃঙ্খলা ও সততাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রোববার সকালে সেনা সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে […]

বিরামপুর সীমান্তে ৯ নারীকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, প্রতিরোধে পিছু হটল বিএসএফ

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে শেষ পর্যন্ত তাঁদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার বিরামপুর উপজেলার খেয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১ নম্বর প্রধান সীমান্ত পিলারের ২০ নম্বর উপ-পিলারসংলগ্ন এলাকায় ৯ জন নারীকে জড়ো করে বিএসএফ। […]

নতুন হামলা হলে সংঘাত আরও ছড়িয়ে পড়বে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর হামলা চালালে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হবে বলে সতর্ক করেছে ইরানের সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, “আমেরিকানরা যদি আবারও ইহুদিবাদীদের প্রতারণার ফাঁদে পা দেয় অথবা তাদের সঙ্গে সমন্বয় করে, বিশেষ করে বিমান হামলার […]

পশ্চিম তীরে ৭৬৩ নতুন আবাসন ইউনিট নির্মাণের ঘোষণা ইসরায়েলের

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে অবস্থিত অবৈধ ইলি বসতিতে ৭৬৩টি নতুন আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। সাম্প্রতিক প্রাণঘাতী সহিংসতার পর ওই বসতি আরও সম্প্রসারণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের টেলিভিশন চ্যানেল-১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্মোটরিচ জানান, পশ্চিম তীরে নতুন বসতি, কৃষিভিত্তিক আউটপোস্ট […]

পশ্চিম তীরে সহিংসতার প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ, আটক ৯

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের সামরিক শাসনের প্রতিবাদে তেলআবিবে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিক্ষোভ চলাকালে অন্তত নয়জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার তেলআবিবের কাপলান স্ট্রিটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুলিশের দাবি, কর্মসূচির জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। একপর্যায়ে বিক্ষোভকারীরা জনশৃঙ্খলা ব্যাহত করেন […]

পশ্চিম তীরের আল-রাহমা মসজিদে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। একই সময়ে পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৮০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় সূত্রের বরাতে […]

আদালতে কারাসুবিধা চাইলেন পলক, বললেন ‘৯৮টি মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’

কারাগারে আইনজীবী ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়ানোর আবেদন জানিয়ে আদালতে বক্তব্য দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আদালতকে জানান, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে হাজির করা হলে অভিযোগ গঠন শুনানির […]

ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন আবেদন খারিজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক। মামলার নথি অনুযায়ী, […]

দায়িত্বের প্রথম কর্মদিবসে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। রোববার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী […]

দায়িত্ব গ্রহণের পর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন অস্থায়ী রাষ্ট্রপতি

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন অস্থায়ী রাষ্ট্রপতি। এ সময় তিন বাহিনীর একটি […]

একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল

কক্সবাজারে ২০১৮ সালে কথিত ‘ক্রসফায়ারে’ কমিশনার একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়। একই দিনে ট্রাইব্যুনাল-২-এ সাভারে জুলাই গণঅভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ […]

এক সপ্তাহে সৌদি থেকে বহিষ্কার ১৩ হাজারের বেশি অবৈধ অভিবাসী

সৌদি আরবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে পরিচালিত দেশব্যাপী অভিযানে এক সপ্তাহে ১৩ হাজার ২৫১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় আইনি […]

কাজের অনুমতি না পেয়ে কানাডায় অনশনে ভারতীয় শিক্ষার্থীরা

স্নাতকোত্তর কাজের অনুমতি না পাওয়ার প্রতিবাদে কানাডার ক্যালগারি শহরে অনশন কর্মসূচি পালন করেছেন একদল ভারতীয় শিক্ষার্থী। চলমান আন্দোলনের অংশ হিসেবে তারা প্ল্যাকার্ড ও পোস্টার হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। শুক্রবার (২৪ জুলাই) ক্যালগারির স্যাডলটাউন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারী শিক্ষার্থীদের দাবি, দুই বছর মেয়াদি পড়াশোনা শেষ করার পর তাদের জানানো হয়েছে […]

জার্মানিতে আবাসিক বাড়ির ছাদে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ১

জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান আবাসিক বাড়ির ওপর বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা আরও একজন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পর তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। শনিবার (২৫ জুলাই) জার্মান গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কিভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গ্যান্ডারকেসি শহরের একটি একতলা বাড়ির ছাদে বিমানটি আছড়ে পড়ে। […]