Skip to main content

Ridge Bangla

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার, কারাগারে পাঠানো হয়েছে

বগুড়ার ধুনট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোসাইবাড়ি সাতমাথা এলাকা থেকে আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্বগুয়াডহরী গ্রামের কছিম উদ্দিনের ছেলে এবং গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত প্রায় ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় একটি মশাল মিছিল বের করেন। অভিযোগে বলা হয়, মিছিলের সময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

This post was viewed: 5

আরো পড়ুন