Skip to main content

Ridge Bangla

সংঘাতের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত এবং যুদ্ধবিরতির সময়েও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে বলে দাবি করেছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, এ সময়ে তেল রপ্তানি থেকে অর্জিত আয় চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের বেশি।

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ এ তথ্য জানিয়ে বলেন, যুদ্ধবিরতির পর তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকি কমে যাওয়ায় দেশটির তেল রপ্তানি বেড়েছে।

তার ভাষ্য, এর ফলে মজুত থাকা প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও গ্যাস কনডেনসেটের একটি অংশও বিক্রি করা সম্ভব হয়েছে।

ইরানের দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জ্বালানি রপ্তানি অব্যাহত রেখে দেশটি উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হয়েছে।

This post was viewed: 13

আরো পড়ুন