Skip to main content

Ridge Bangla

আজই বঙ্গভবন ছাড়ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে বঙ্গভবনেই অবস্থান করছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠক শেষে আজ রোববার (২৬ জুলাই) তিনি রাজধানীর গুলশানে নিজের বাসায় উঠতে পারেন।

স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

পদত্যাগের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পরবর্তী আবাসস্থল নিয়ে আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বঙ্গভবন ছাড়ার পর তিনি গুলশানে নিজের ফ্ল্যাটে বসবাস করবেন। সেখানে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।

অন্যদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পরও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার জন্য নির্ধারিত সরকারি বাসভবনেই অবস্থান করছেন। সেখানে পিজিআর-এসএসএফের তত্ত্বাবধানে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

নিজ সরকারি বাসভবনে থাকলেও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবন থেকেই দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন হাফিজ উদ্দিন আহমদ।

This post was viewed: 15

আরো পড়ুন