Skip to main content

Ridge Bangla

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের সাতটি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, […]

পারিবারিক কলহের জেরে ইউপি সদস্যের আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে শিলা বেগম (৩৯) নামে এক সংরক্ষিত ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। শুক্রবার বিকেলে উপজেলার সেরাল গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। শিলা বেগম সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের মেয়ে। তিনি কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের আগৈলঝাড়া […]

এমপি নজরুলকে সংসদ থেকে বহিষ্কারের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

নারীকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এ সময় বিক্ষুব্ধ জনতা তার কুশপুত্তলিকা দাহ করেন। শুক্রবার সকাল ও বিকেলে উপজেলার মুন্সিগঞ্জ ও বংশীপুর এলাকায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে পৃথকভাবে এসব […]

৪৯ হাজার টাকার বিরোধে আরিফ হত্যা, জবানবন্দিতে উঠে এলো পরিকল্পিত হত্যার তথ্য

মাত্র ৪৯ হাজার টাকা পাওনা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মুন্সীগঞ্জের আরিফ হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মামলার প্রধান আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দির ভিত্তিতে এ ঘটনায় আরও এক আসামি রুবেল কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআই জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমান্দি এলাকায় অভিযান চালিয়ে […]

হোদাইদাহে হামলার অভিযোগে সৌদিকে হুথিদের কড়া হুঁশিয়ারি, পাল্টা জবাবের ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হোদাইদাহ বন্দরনগরীতে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটির নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হুথি-নিয়ন্ত্রিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার গভীর রাতে […]

আসিয়ানের অংশীদার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ

দক্ষিণ-পূর্ব এশীয় জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় বর্তমান চেয়ারম্যান দেশ ফিলিপাইনের সমর্থন কামনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশনের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা পি. লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ […]

থাইল্যান্ড থেকে ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজা এনে ঢাকায় ধরা ভারতীয় নাগরিক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজাসহ মো. জুলফিকার মোল্লা (৩৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস তল্লাশির সময় তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্যালয়ের সহকারী পরিচালক ড. মো. […]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, আহত ৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অন্তত আটজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন অর্প (২০), মুন্না (৩৫), নয়ন শেখ (৩৬), মো. […]

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে এগারো বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদার নামে পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৩ জুলাই তাকে গ্রেপ্তার করে কলাপাড়া আদালতে সোপর্দ করা হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই দুপুরে আনুমানিক একটার দিকে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের পূর্ব নতুনপাড়া এলাকায় নিজ […]

মোবাইল অ্যাপে পরিচয়, বন্ধুর টানে চীন থেকে নাটোরে যুবক; এলাকায় চাঞ্চল্য

মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচয়, পরে গড়ে ওঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বের টানেই চীন থেকে নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রী তরুণীর সঙ্গে দেখা করতে এসেছেন এক চীনা যুবক। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ভবানীপুর ভাটোপাড়া এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে ওঠেন ওই […]

প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু, ক্ষোভে অভিযুক্তের বাড়িতে আগুন

রাজশাহীর পবা উপজেলায় প্রতিপক্ষের হামলায় ফরিদা পারভীন (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ফরিদা পারভীনের মৃত্যু হয়। নিহত ফরিদা পারভীন পবা উপজেলার হরিয়ান এলাকার লালন শেখের স্ত্রী। তার মরদেহ রাজশাহী […]

১০ লাখ টাকার বিনিময়ে মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ কর্মকর্তাকে ক্লোজড

মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের একটি বড় চালান ছেড়ে দেওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধা থানার চার পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার। পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়া […]

হুতিদের শক্তি বাড়াতে আইআরজিসির কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান, দাবি রয়টার্সের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা জোরদারে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সংশ্লিষ্ট সরঞ্জাম ইয়েমেনে পাঠিয়েছে ইরান। ১৩ জুলাই তেহরান থেকে উড্ডয়ন করা একটি বিমানে এসব ব্যক্তি ও সামরিক সরঞ্জাম পাঠানো হয় বলে চারটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, এ তথ্য এর আগে প্রকাশ্যে আসেনি। সূত্রগুলোর […]

১৬ বছরের কম বয়সীদের পোস্ট ও মন্তব্যে নিষেধাজ্ঞার পরিকল্পনা ভিয়েতনামের

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা, মন্তব্য লেখা কিংবা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ভিয়েতনাম। এ লক্ষ্যে একটি খসড়া ডিক্রি প্রস্তুত করেছে দেশটির সরকার। বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা ওই খসড়া অনুযায়ী, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপে এটি ভিয়েতনামের অন্যতম বড় উদ্যোগ হতে পারে। প্রস্তাবিত বিধিমালায় বলা […]

সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ নয়, গ্রেপ্তারের দাবি এনসিপির

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর তাকে কোনোভাবেই ‘সেফ এক্সিট’ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এনসিপি শুরু থেকেই তার পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মিলনায়তনে আয়োজিত ‘জুলাই যুব কনভেনশন-২০২৬’-এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের […]

গোপনে গোসলের ভিডিও ধারণ, ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি; কারাগারে চাচা-ভাতিজা

রংপুরের হারাগাছ এলাকায় এক নারীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে চাচা-ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভুক্তভোগী নারী হারাগাছ থানায় মামলা করেন। গ্রেপ্তাররা হলেন হারাগাছ এলাকার মধ্য কার্তিক গ্রামের ইয়ানুস আলীর ছেলে এমদাদুল হক (৩২) এবং মজমুলের […]

‘কার্ড নয়, মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন’: সরকারকে নাহিদ ইসলামের আহ্বান

সরকারের প্রতি কার্ডনির্ভর সহায়তার পরিবর্তে প্রকৃত কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এই কার্ডের খেলা না খেলে সত্যিকার অর্থে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন।’ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া স্টেশন মাঠে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির […]

ঋণের বোঝা ও মানসিক চাপে ইউপি সদস্যের আত্মহত্যা, গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় রেজাউল করিম (৫২) ওরফে লাভলু নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঋণের চাপ, আর্থিক সংকট ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার সকালে উপজেলার অন্বয়পুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেজাউল করিম শিবালয় মডেল ইউনিয়ন […]

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা বরখাস্ত ছাড়া চলমান আন্দোলন বন্ধ হবে না বলে জানিয়েছেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। শুক্রবার দিল্লির জন্তর মন্তরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আশুতোষ রাঙ্কা বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই। এটি শুধু জন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দাবি […]

বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকের হাতে গার্মেন্টসকর্মী সাদিয়া খুন, গ্রেপ্তার ১

বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি নিহতের বিক্রি করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে পিবিআইয়ের এক পরিদর্শক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে আব্দুর […]