Skip to main content

Ridge Bangla

বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকের হাতে গার্মেন্টসকর্মী সাদিয়া খুন, গ্রেপ্তার ১

বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে গার্মেন্টসকর্মী সাদিয়া আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি নিহতের বিক্রি করা স্বর্ণালঙ্কারও উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পিবিআইয়ের এক পরিদর্শক জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২১ জুলাই ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের বিক্রি করা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ঘটনার চার ঘণ্টার মধ্যেই নিহতের সাবেক স্বামী ইব্রাহিমকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে পরবর্তী তদন্তে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা সামনে আসে।

পিবিআই জানায়, স্বামী ইব্রাহিমের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় সাদিয়া আক্তার তাকে তালাক দেন। এরপর পরকীয়া প্রেমিক আব্দুর রাজ্জাক ওরফে আরিয়ানাকে স্বামী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। পরে বিয়ের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাজ্জাক শ্বাসরোধ করে সাদিয়াকে হত্যা করে পালিয়ে যান বলে জানিয়েছে পিবিআই।

This post was viewed: 3

আরো পড়ুন