লোকসান কমলেও মুনাফায় ফিরতে পারেনি সিঙ্গার বাংলাদেশ

চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ কমেছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। ওই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি […]
শিক্ষামন্ত্রীর পদত্যাগে থামছে না আন্দোলন, আরও দুই দাবি মানার আলটিমেটাম ককরোচ জনতা পার্টির

তীব্র আন্দোলনের মুখে প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটির দাবি, তাদের তিনটি প্রধান দাবির মধ্যে একটি পূরণ হয়েছে, তবে বাকি দুটি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেওয়ার পরপরই ককরোচ জনতা […]
১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব, বৈঠকে থাকছেন প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে

১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো সিরিয়া সফরে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান গুতেরেস। সেখানে তাকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। সফরকালে জাতিসংঘ মহাসচিব সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক […]
যৌন হয়রানির অভিযোগে আইসিসির প্রসিকিউটর করিম খানকে অপসারণ

যৌন হয়রানির অভিযোগের জেরে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খানকে পদ থেকে অপসারণ করা হয়েছে। গত জুনে গুরুতর অসদাচরণের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করার পর এবার সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তাকে স্থায়ীভাবে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অভিযোগ প্রকাশ্যে আসার প্রায় দুই […]
সম্পর্ক আরও জোরদারের আশা ভারতের, বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী দিল্লি

বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর কিছুটা স্থবির হয়ে পড়া দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছে দেশটি। শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ সম্প্রতি […]
ইয়েমেন থেকে সৌদিতে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সৌদি আরবের দাবি, হুথি-নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। শনিবার (২৫ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। […]
গাঁজাসহ আটক ছাত্রদল নেতা, ইয়াবাসহ গ্রেপ্তার আরও একজন

ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেলকে (২৮) আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাতে পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে সবুজবাগ এলাকায় গাঁজা সেবনের সময় আদনান রুবেলকে আটক করা হয়। তিনি নলছিটি […]
জিম্মি উদ্ধারে গিয়ে হামলার মুখে পুলিশ, গুলি ছুড়ে পালাল সন্ত্রাসীরা

সাভারের আশুলিয়ায় এক ব্যক্তিকে জিম্মি করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালালেও অভিযুক্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া শরীফ মার্কেটের পাঁচতলায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, […]
মাদক ও কিশোর গ্যাং এখন সামাজিক ব্যাধি: পরিবেশমন্ত্রী

মাদক ও কিশোর গ্যাং সারা দেশে সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের সুস্থ বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা সম্ভব। শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি কনভেনশন হলে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির […]
মেয়েকে বাঁচিয়ে নিজেই হারালেন জীবন, হাওর ভ্রমণেই নিভে গেল বাবার প্রাণ

পরিবার নিয়ে কিশোরগঞ্জের হাওর ভ্রমণে গিয়ে মেয়েকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছেন ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন। আনন্দঘন সেই ভ্রমণ মুহূর্তেই এক হৃদয়বিদারক ঘটনায় পরিণত হয়। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখলা হাওরের পাশে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে জানাজার নামাজ […]
ছাত্রাবাসে কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৯টার দিকে শহরের বাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। নিহত ইমন মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের […]
হানিট্র্যাপের ফাঁদে যুবক, টাকা আদায়ের অভিযোগে দুই নারী ও পুলিশ সদস্য গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবককে হানিট্র্যাপের মাধ্যমে ফ্ল্যাটে ডেকে এনে আটকে রেখে টাকা দাবি ও নির্যাতনের অভিযোগে দুই নারী ও এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক চক্রের কার্যক্রমের আলামত এবং আপত্তিকর ছবি-ভিডিও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। গ্রেপ্তার […]
আন্দোলনের চাপের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

চলমান আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এ সিদ্ধান্ত নেন। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন […]
ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান যুদ্ধে জড়ালে ‘চরম মূল্য’ দিতে হবে চীন-রাশিয়াকে

ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে চীন বা রাশিয়া সরাসরি জড়িত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে যদি দেশ দুটি এ যুদ্ধে অংশ নেয়, তাহলে সেটি তাদের জন্য অত্যন্ত খারাপ পরিণতি ডেকে আনবে। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক বৈঠকে […]
ড্রোন প্রদর্শনীতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনে নিহত অন্তত ১৫

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভের কাছে একটি ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জনের প্রাণহানি ঘটে। একই দিনে পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে পৃথক হামলায় আরও পাঁচজন নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দিনের বেলায় চালানো ওই হামলায় প্রায় ১০০ জন […]
কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ভারতীয় নাবিক

কৃষ্ণ সাগর দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, ১৮ জুলাই এমভি ওমোরফি নামের বাণিজ্যিক জাহাজটি কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় হামলার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি রাশিয়ার আঞ্চলিক জলসীমায় সংঘটিত হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলায় একজন […]
ফ্রিজ নেই, ঠান্ডা পানিও বিলাসিতা: গাজার তাপদাহে পচছে খাবার-ওষুধ

ইসরায়েলি অবরোধ, জ্বালানি সংকট ও দীর্ঘদিনের বিদ্যুৎহীনতার কারণে গাজা উপত্যকায় তীব্র তাপদাহের মধ্যে নতুন মানবিক সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজ ব্যবহার করতে না পারায় খাবার, শাকসবজি এবং জীবনরক্ষাকারী ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। এতে বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনি খাদ্যসংকটের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন। গাজার উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন তাবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলো জানিয়েছে, ত্রাণ […]
ইসরায়েলের লড বিমানবন্দর হামলার জাপানি অংশগ্রহণকারী কোজো ওকামাতোর মৃত্যু

১৯৭২ সালে ইসরায়েলের তৎকালীন লড বিমানবন্দরে প্রাণঘাতী হামলায় অংশ নেওয়া জাপানি নাগরিক কোজো ওকামাতো মারা গেছেন। লেবাননের রাজধানী বৈরুতে ৭৮ বছর বয়সে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন। এক বিবৃতিতে সংগঠনটি ওকামাতোকে ‘আহমাদ আল ইয়াবানি’ বা ‘জাপানি আহমাদ’ নামে উল্লেখ করে তাকে দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে বর্ণনা করেছে। […]
হিমাচলে চলন্ত ট্যাক্সির ওপর পাহাড়ধস, শিশুসহ নিহত ১৩

ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলায় পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে চলন্ত একটি ট্যাক্সির ওপর পড়ায় ছয় মাস বয়সী এক শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন আরও দুজন। শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ১৫ জন যাত্রী নিয়ে ট্যাক্সিটি কুল্লু থেকে কিলারের […]
যুক্তরাষ্ট্রের চাপেও অনড় মালয়েশিয়া, ইসরায়েলকে স্বীকৃতি দেবে না

যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ সত্ত্বেও ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়ার অবস্থানে অটল রয়েছে মালয়েশিয়া। দেশটির সরকার বলেছে, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়া তাদের দীর্ঘদিনের রাষ্ট্রীয় নীতি, নতুন কোনো সিদ্ধান্ত নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্বধারী এক ব্যক্তি মার্কিন পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেন। পরে যাচাই-বাছাইয়ে তার ইসরায়েলি নাগরিকত্বের তথ্য পাওয়া গেলে তাকে দেশ ছাড়তে বলা […]