Skip to main content

Ridge Bangla

অনৈতিক প্রস্তাবের অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন ডা. লুৎফুন্নাহার লনীকে অনৈতিক প্রস্তাব দেওয়া, অশালীন ইঙ্গিত করা এবং কোনো প্রয়োজন ছাড়াই নিজের কক্ষে ডাকার অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। গত ২২ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের সচিব (শৃঙ্খলা-২ শাখা) মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক পত্রে এ তথ্য […]

শ্রমিক না পেয়ে বিপাকে কৃষক, বিনা পারিশ্রমিকে পাট কেটে দিল আনসার-ভিডিপি

শ্রমিক সংকট ও উচ্চ মজুরির কারণে জমির পাকা পাট কাটতে না পেরে বিপাকে পড়েছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার এক দরিদ্র কৃষক। তার সমস্যার কথা জানতে পেরে মানবিক উদ্যোগে বিনা পারিশ্রমিকে পুরো জমির পাট কেটে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জানা গেছে, অর্থাভাবে শ্রমিক নিয়োগ করতে না পারায় কৃষক মো. আলতাফ বিশ্বাসের পাকা পাট জমিতেই […]

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকে বহিষ্কার

আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কারাদেশসংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে মো. ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে […]

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নড়াইলের কালিয়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পুঠিমারি বাজার থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কেনাকাটা শেষে পুঠিমারি বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন ইউপি সদস্য মনি মিয়া। পথে পানিপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা […]

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসচালক ও স্কুলছাত্র নিহত

কিশোরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাসচালক ও চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। […]

জুম্মার নামাজে ইমামতি ঘিরে সাঁথিয়ায় বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতিতে জুম্মার নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের আগে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত শুক্রবারও […]

বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ বছরের শিশুর

বগুড়ার সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে তাওহীদ নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের সাবগ্রাম রেলগেটসংলগ্ন মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাবগ্রাম রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় তাওহীদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া […]

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত পরিচয়ের যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নওয়াপাড়া নৌপুলিশ। শুক্রবার দুপুরে ভৈরব নদের খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য, শুক্রবার দুপুর ১২টার দিকে জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে ভেসে ভৈরব নদের খেয়াঘাট এলাকায় মরদেহটি এসে পৌঁছায়। পরে বিষয়টি জানতে পেরে নওয়াপাড়া নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নওয়াপাড়া […]

রূপপুর প্রকল্পের ব্যয় ও অর্থছাড় নিয়ে বিভ্রান্তিকর ব্যাখ্যা দেওয়া হচ্ছে, দাবি এনপিসিবিএলের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ব্যয়, সরঞ্জামের মূল্য এবং অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের খবরকে চুক্তিগত ও কারিগরি কাঠামোর ভুল ব্যাখ্যা বলে দাবি করেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। সংস্থাটি বলেছে, প্রকল্পের বিশেষ চুক্তি ও জটিল অর্থায়ন কাঠামো সম্পর্কে পূর্ণ ধারণা ছাড়াই বিচ্ছিন্ন তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করায় এ ধরনের বিতর্ক […]

নতুন পাঠ্যবইয়ে বিকৃতিহীন ইতিহাস তুলে ধরা হবে: শিক্ষামন্ত্রী

নতুন পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হবে এবং কোনো ধরনের ইতিহাস বিকৃতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময়, জীবনমুখী […]

আগের সরকারের সময়ের দুর্নীতির তদন্ত করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হবে: প্রতিমন্ত্রী টুকু

আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। একই সঙ্গে পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার শিগগিরই কার্যকর উদ্যোগ নেবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনের সরকার ছিল ফ্যাসিবাদী ও স্বৈরাচারী। তাদের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে তাদের […]

নারী কেলেঙ্কারি আড়াল করতেই তেল সংকটের গুজব ছড়ানো হয়, দাবি পানিসম্পদ প্রতিমন্ত্রীর

জামায়াতে ইসলামীর সাতক্ষীরার এক সংসদ সদস্যের নারী কেলেঙ্কারির ঘটনা আড়াল করতে পরিকল্পিতভাবে তেল সংকটের গুজব ছড়ানো হয়েছিল বলে দাবি করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, জামায়াতে ইসলামীর […]

ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ তদন্তে যাচ্ছে না আইওসি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করবে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। মানবাধিকারবিষয়ক সংস্থা ফেয়ারস্কয়ারের করা অভিযোগটি আইওসির এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছে সংস্থাটি। এ খবর প্রকাশ করেছে বিবিসি। ফেয়ারস্কয়ারের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। ঘটনার সূত্রপাত বিশ্বকাপ চলাকালে। সে সময় […]

পিরলোই হচ্ছেন ইতালির নতুন কোচ, দাবি রোমানোর

২০২৬ বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে প্রধান কোচের দায়িত্ব ছাড়েন জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই তার উত্তরসূরি খুঁজতে মাঠে নামে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় শুরুতে বিশ্ব ফুটবলের শীর্ষস্থানীয় কোচদের সঙ্গে যোগাযোগ করে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সংস্থাটির টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, প্রথমে ব্রাজিল জাতীয় দলের বর্তমান […]

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরিয়াসিসের প্রাদুর্ভাব, আক্রান্ত ১২ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রের অন্তত ৯টি অঙ্গরাজ্যে সাইক্লোস্পোরা নামের অতি ক্ষুদ্র পরজীবীর সংক্রমণে সৃষ্ট সাইক্লোস্পোরিয়াসিস রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পর্যন্ত ১২ হাজারের বেশি আক্রান্তের তথ্য নথিভুক্ত হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, আগে শনাক্ত হওয়া ইন্ডিয়ানা, কেনটাকি, মিশিগান, ওহাইও ও ওয়েস্ট ভার্জিনিয়ার পাশাপাশি […]

ভারতীয়দের ভিসা সুবিধা প্রত্যাহার করল ৪ দেশ

চলতি বছরে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা বাতিল করেছে ৪ দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে ও নিকারাগুয়া তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন এনে ভারতীয় নাগরিকদের জন্য আগের ভিসা সুবিধা তুলে নিয়েছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি। এর আগে ভারতীয় নাগরিকরা ভিসার আবেদন ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ভ্রমণ করতে পারতেন। শিরাজের নাসির আল-মুলক মসজিদ কিংবা […]

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১২ সেনাসহ নিহত ১৫, পাল্টা অভিযানে নিহত ১২ সন্ত্রাসী

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবোঝাই যান দিয়ে চালানো আত্মঘাতী হামলায় ১২ সেনা সদস্যসহ মোট ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। একই ঘটনায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১২ সন্ত্রাসী নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালাবান পাকিস্তান। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, […]

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিচার দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত শেষে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনামলে ক্ষমতার অপব্যবহার ও সংবিধান লঙ্ঘনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি। বিবৃতিতে নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে সাহাবুদ্দিন […]

মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর-১৩ এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানাধীন ওপেক্স গার্মেন্টসের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অপর […]

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেপ্তারের দাবি এনসিপির

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এনসিপির নেতা আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশে ফ্যাসিবাদকে প্রভাবিত করেছেন, ফ্যাসিবাদের শিকর গেড়েছেন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সবচেয়ে বড় […]