Skip to main content

Ridge Bangla

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে সংঘর্ষ, আহত ১১৮ পুলিশ, আটক ৭০ জন

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। একই ঘটনায় হামলা, সহিংসতা ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৭০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিল্লি পুলিশের প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো […]

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রশাসনের কর্মকর্তাদের দাবি, কানাডার বাজারে মার্কিন তৈরি গাড়ি, অ্যালকোহল, দুগ্ধজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বৈষম্যের শিকার হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আইন ১৯৩০-এর ৩৩৮ নম্বর ধারার আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই […]

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ককরোচ পার্টির

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আবারও অবস্থান নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। পরিস্থিতি ঘিরে এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিনভর বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের […]

এনসিপির দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রা স্থগিত, নতুন সূচি পরে জানানো হবে

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরে এ দুটি পদযাত্রার নতুন তারিখ সমন্বয় করে জানানো হবে বলে জানিয়েছে দলটি। মঙ্গলবার (২১ জুলাই) দলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় […]

২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্ত করে অনুমোদনের প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২০ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে জাতীয় বক্তব্যে […]

হাইড্রোলিক হর্ন ব্যবহারে কড়াকড়ি, আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা বিআরটিএর

অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক, উদ্ধারকাজ এবং রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার বা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে […]

২০২৭ সালের সরকারি হজের দুই প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা

২০২৭ সালের হজ উপলক্ষে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনের পর মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্যাকেজ দুটির বিস্তারিত তুলে ধরেন। ধর্মমন্ত্রী জানান, ‘হজ প্যাকেজ-১’-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ প্যাকেজে হজযাত্রীদের মক্কায় […]

৬ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া দেশের অভ্যন্তরীণ […]

২০২৭ সালের বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা

২০২৭ সালের হজ পালনের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রীদের উদ্দেশে সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এ ঘোষণা দেন। ধর্মমন্ত্রী জানান, হজ এজেন্সির মাধ্যমে যাওয়া যাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ […]

ভাটারায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ

রাজধানীর ভাটারার নতুন বাজার ১০০ ফিট এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন মো. শাহীন (২৪), তার স্ত্রী ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)। সকাল […]

আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকায় আসতে পারেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসতে পারেন। সফরটি হলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সার্জিও গরের সম্ভাব্য ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। […]

যাত্রাবাড়ীতে যুবকের মৃত্যু, কিলঘুষির অভিযোগে প্রতিবেশী পলাতক

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতিবেশীর মারধরের অভিযোগে রিফাত নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টায় জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা […]

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: আগুনে পোড়া সেই দুপুরের ক্ষত আজও শুকায়নি

২০২৫ সালের ২১ জুলাই। ঘড়ির কাঁটা তখন দুপুর ১টা পেরিয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের কেউ শ্রেণিকক্ষ থেকে বের হচ্ছিল, কেউ অভিভাবকের অপেক্ষায় ছিল। ঠিক সেই সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে শিশুদের কোলাহলে মুখর ক্যাম্পাস ঢেকে যায় আগুন, ধোঁয়া ও আর্তনাদে। […]

স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধ নেই, দাবি ট্রাম্পের

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে তাঁর কোনো ধরনের বিরোধ বা উত্তেজনা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দেওয়ার পর এবার ভিন্ন সুরে এ মন্তব্য করেন তিনি। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প […]

১০৭ কোটি টাকায় মুম্বাইয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

বলিউড অভিনেতা জন আব্রাহাম মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার সেন্ট মার্টিন রোডে একটি বিলাসবহুল ফ্রিহোল্ড বাংলো কিনেছেন। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান লাইসেস ফোরাস পর্যালোচিত নথি অনুযায়ী, সম্পত্তিটির নিবন্ধিত মূল্য ৮৪ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১০৭ কোটি টাকার বেশি। নথিতে উল্লেখ করা হয়েছে, বাংলোটি ১ হাজার ১৭ দশমিক ৬০ বর্গমিটার জমির ওপর নির্মিত। এতে প্রায় ১৯৩ […]

বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে যুবক কারাগারে

নোয়াখালী শহরে বাড়ির উঠানে গাঁজা গাছ চাষের অভিযোগে মো. বাঁধন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৯ জুলাই) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে সুধারাম মডেল থানার আওতাধীন নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর দত্তের হাট গরুর বাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ […]

পাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় আরও অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে। রোববার (১৯ জুলাই) পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) পারভেজ আখতার বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (৩৮), […]

পাহাড়ি ঢলে শেরপুরে নদীতে ভেসে গেল সেতু

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকার একটি সেতু ভেসে গেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, অব্যাহত বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানিতে মহারশী নদীর পানি ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে ঢুকে পড়েছে। এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে […]

ইয়াবাসহ গ্রেপ্তারের পর এনসিপি নেতা শাকিল খান বহিষ্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল খানকে (২৬) দল থেকে বহিষ্কার করা হয়েছে। শাকিল খান উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে। দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্যসচিব চৌধুরী রাহাত ইবনে […]

সাজেকে নিহত শিক্ষিকার পরিবারের দায়িত্ব নিল বিজিবি

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তঃসত্ত্বা স্কুলশিক্ষিকা সুমতি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২০ জুলাই) বিকেলে নিহত শিক্ষিকার ৮ বছর বয়সী একমাত্র মেয়ে প্রাপ্তি চাকমার দায়িত্ব গ্রহণ করেন ২৭ বিজিবি জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। সাজেক জোন কার্যালয়ে প্রাপ্তি চাকমার সঙ্গে সাক্ষাৎ করে জোন কমান্ডার তাকে সান্ত্বনা দেন। […]