Ridge Bangla

এনসিপির দক্ষিণাঞ্চলের দুই পদযাত্রা স্থগিত, নতুন সূচি পরে জানানো হবে

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা দুটি কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরে এ দুটি পদযাত্রার নতুন তারিখ সমন্বয় করে জানানো হবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (২১ জুলাই) দলের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় নির্ধারিত পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া বুধবার বিকেল ৩টায় বাগেরহাট সদর এবং সন্ধ্যা ৬টায় মোংলায়ও পূর্বনির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত থাকবে।

অন্যদিকে, বৃহস্পতিবার (২৩ জুলাই) খুলনার চালনা পৌরসভা এবং সাতক্ষীরা সদর এলাকায় নির্ধারিত দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে।

দলটি আরও জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভা এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে পদযাত্রা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

এদিকে, এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা কর্মসূচিও অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩টায় নীলফামারীর জলঢাকা উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় জেলা সদরে দুটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন