ইরানের সঙ্গে সংঘাতে দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন

ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত দুই সপ্তাহে প্রায় ১০০ মার্কিন সেনা আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাদের আহত হওয়ার তথ্য গোপন করার অভিযোগ নাকচ করে শন পার্নেল বলেন, […]
মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতা আটক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন তারা। কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হয়। সূত্রের তথ্য […]
বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরানের

বাহরাইন ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার দেশ দুটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। কুয়েতের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জানায়, তারা শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়। সশস্ত্র […]
পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দিলে নির্মাণকাজ বন্ধ করে সরে যায় বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্র ও বিজিবির তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) ও মঙ্গলবার (২১ জুলাই) দুই দফায় […]
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে দায়িত্ব পালনকালে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কেও তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। বঙ্গভবনের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
ফাইনালে হতাশ হয়ে দুধ দিয়ে গোসল, বরিশালে ব্রাজিলের সমর্থক হওয়ার ঘোষণা ৫ আর্জেন্টিনা ভক্তের

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্সে হতাশ হয়ে বরিশালে পাঁচ সমর্থক দল বদলের ঘোষণা দিয়েছেন। তারা দুধ দিয়ে গোসল করে, মিষ্টি বিতরণ করে এবং ব্রাজিলের জার্সি গায়ে তুলে ব্রাজিলের সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দেন। সোমবার (২০ জুলাই) ভোরে বিশ্বকাপ ফাইনাল শেষে নগরীর বেলস পার্ক মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার (১৯ জুলাই) রাতে বরিশাল সিটি […]
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহতের দাবি আইআরজিসির

জর্ডানের আল-রুকবান এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কয়েকজন মার্কিন সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার স্থানীয় সময় সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এ দাবি করে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন নাসর-২’-এর অংশ হিসেবে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলের আল-রুকবান এলাকায় অবস্থিত মার্কিন সেনাদের একটি আবাসিক […]
বক্স অফিসে দাপট ‘দ্য ওডিসি’র

হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ মুক্তির প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। মুক্তির প্রথম তিন দিনে মহাকাব্যভিত্তিক এই ফ্যান্টাসি সিনেমার বৈশ্বিক আয় ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ১৬৮ কোটি টাকা। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটি নোলানের ক্যারিয়ারের সবচেয়ে বড় বৈশ্বিক […]
সাতক্ষীরায় শিশুর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার পর মরদেহ আলমারির ড্রয়ারে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত এক নারীর মৃত্যু হয়েছে। পরে তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সোমবার (২০ জুলাই) উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে এ ঘটনা ঘটে। রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটি ও […]
শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার লাশও বাংলাদেশে জানাজা পাবে না। সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে পিরোজপুর শহরে এনসিপির আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে সারোয়ার তুষার বলেন, “শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা […]
যুগ্মসচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে নীলফামারীতে যুবক গ্রেপ্তার

আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পরিচয়ে বিভিন্ন সরকারি দপ্তরে তদবির ও প্রতারণার অভিযোগে নীলফামারীতে মনোয়ার হোসেন বাবু (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২০ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান। গ্রেপ্তার মনোয়ার হোসেন বাবু নীলফামারী সদর উপজেলার বাবুপাড়া এলাকার আব্দুর নুরের ছেলে। ডিবি পুলিশের এক সংবাদ […]
বিশ্বকাপের ফাইনাল দেখতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ, স্বামী আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে মারধরের অভিযোগে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি রোববার (১৯ জুলাই) উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় ঘটে। সোমবার (২০ জুলাই) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে […]
কুষ্টিয়ায় নারীকে আটকে ধর্ষণের অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে এক নারীকে চার দিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত রাফিউজ্জামান রবিনকে (২৪) গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে কৌশলে ছাত্রাবাস থেকে বের হয়ে সাহায্য চাইলে স্থানীয়দের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার […]
ভারত থেকে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ, সরবরাহ চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত

ভারত থেকে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রডগেজ রেলকোচ আনা হচ্ছে। আগামী আগস্টের শুরু থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে এসব কোচ সরবরাহ করা হবে। ২০২৪ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের রেল বিভাগের অধীন রপ্তানি সংস্থা রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসের (রাইটস) সঙ্গে ৯১৫ কোটি রুপির চুক্তি করে বাংলাদেশ সরকার। প্রকল্পটির অর্থায়ন […]
অনলাইনে এক নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়ার’ অভিযোগে সিঙ্গাপুরের মন্ত্রীর পদত্যাগ

অনলাইনে এক নারীর সঙ্গে ‘মিথস্ক্রিয়ায়’ জড়িয়ে পড়ার অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেছেন সিঙ্গাপুরের মুসলিম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ফয়সাল ইব্রাহিম। সোমবার দেশটির প্রধানমন্ত্রী লরেন্স উওং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, “তাদের বেশিরভাগ মিথস্ক্রিয়া বা যোগাযোগ হতো অনলাইনে; প্রায়েই বিভিন্ন সরকারি অনুষ্ঠানের ফাঁকে তারা সাক্ষাতও করতেন।” বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে উভয় […]
ইউক্রেনের ওডেসা বন্দরে জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক

ইউক্রেনের ওডেসা বন্দরে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন ভারতীয় গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই সন্ধ্যায় ইউক্রেনের ওডেসা বন্দর ত্যাগের সময় একটি জাহাজ হামলার […]
মালিতে বিদ্রোহীদের হামলায় অর্ধশতাধিক সেনা নিহতের দাবি

আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে সেনাবাহিনীর একটি গাড়িবহরে অতর্কিত হামলায় অর্ধশতাধিক সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিদ্রোহীরা। তাদের দাবি, আল-কায়েদার অনুসারী গোষ্ঠী এবং তুয়ারেগ নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা যৌথভাবে এ হামলা চালিয়েছে। বিদ্রোহীদের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, নিহতদের মধ্যে মালির সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি তাদের মিত্র রাশিয়ার আধাসামরিক বাহিনীর সদস্যও রয়েছেন। এছাড়া কয়েকজন সেনাকে […]
মার্কিন সেনা হত্যার জবাবে ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে ‘বহুগুণ মূল্য’ দিতে হবে। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে সম্প্রতি একাধিক মার্কিন সেনা নিহত হওয়ার পর সোমবার তিনি এ হুঁশিয়ারি দেন। যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর এখন পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরানের হামলায় নিহত […]
সরবরাহ ঘাটতিতে তিতাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ

গ্যাস সরবরাহে ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের মধ্যে তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। এতে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকরা। সোমবার (২০ জুলাই) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। বার্তায় বলা হয়েছে, সরবরাহ ঘাটতির কারণে তাদের অধিভুক্ত বেশ […]
ইরানে নতুন দফায় মার্কিন হামলা, উত্তেজনা আরও বেড়েছে

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করার লক্ষ্য নিয়ে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, টানা দশম রাতের অভিযানে ইরানের সামরিক সক্ষমতাসংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহত মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর এই […]