Skip to main content

Ridge Bangla

পাহাড়ি ঢলে শেরপুরে নদীতে ভেসে গেল সেতু

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকার একটি সেতু ভেসে গেছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, অব্যাহত বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পানিতে মহারশী নদীর পানি ঝিনাইগাতী উপজেলার সদর বাজারে ঢুকে পড়েছে। এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকায় নিম্নাঞ্চলের পানি আরও বেড়েছে। ধলী বিল এলাকায় বাড়িঘরে পানি প্রবেশ করায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টার টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে জেলার সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তিনি জানান, চেল্লাখালী নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও প্লাবনের পরিধি আরও বাড়তে পারে।

This post was viewed: 21

আরো পড়ুন