মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৬ মাসে আটক ৭৩ বাংলাদেশি

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে চলতি বছরের প্রথম ছয় মাসে বিশেষ অভিযান চালিয়ে ৬৪১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার জেনারেল অপারেশনস ফোর্সের (জিওএফ) সাউথইস্ট ব্রিগেড। ‘অপ টারিং ওয়াবাসান কেলান্তান’ অভিযানের আওতায় তাদের আটক করা হয়। জানুয়ারি থেকে জুন পর্যন্ত পরিচালিত বিভিন্ন অভিযানে আটক হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি ৪২৮ জন মিয়ানমারের নাগরিক। এছাড়া রয়েছেন ৭৩ জন বাংলাদেশি, ৩৯ […]
বাংলাদেশে আবারও গুমের অভিযোগ, উদ্বেগ জানাল হিউম্যান রাইটস ওয়াচ

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে প্রথমবারের মতো জোরপূর্বক গুমের অভিযোগ সামনে এসেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে গুম প্রতিরোধে নেওয়া সংস্কার বাতিলের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরডব্লিউ বলেছে, গত ১২ জুলাই হাইকোর্টের দেওয়া নির্দেশ দ্রুত বাস্তবায়ন করে ৩০ […]
এআই খাতে ২৯ দেশের জোট গঠন করল চীন, লক্ষ্য মার্কিন আধিপত্যের বিকল্প তৈরি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং কোনো একক দেশের আধিপত্য প্রতিরোধের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে ইঙ্গিত করে তিনি বলেন, এআই প্রযুক্তির বিকাশ আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে হওয়া উচিত। শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে অনুষ্ঠিত এক প্রযুক্তি সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। খবর আল জাজিরার। এর একদিন আগে, ১৬ জুলাই, চীনের নেতৃত্বে […]
পর্তুগালের নতুন আইনে উৎকণ্ঠায় হাজারো বাংলাদেশি রাইডশেয়ার চালক

পর্তুগালের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও ডানপন্থী শেগা দলের যৌথ সমর্থনে রাইডশেয়ারিং খাতের নতুন সংশোধনী বিল পাস হয়েছে। নতুন আইনে চালকদের জন্য পর্তুগিজ ভাষা শেখা বাধ্যতামূলক করায় দেশটিতে কর্মরত হাজারো বাংলাদেশি রাইডশেয়ার চালকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশোধিত আইনে ড্রাইভিং প্রশিক্ষণের সময়সীমা বাড়িয়ে ন্যূনতম ৫০ ঘণ্টা করা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত লাইসেন্স পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে […]
হামাসের নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খলিল আল-হাইয়া

হামাসের নতুন নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খলিল আল-হাইয়া। তিনি ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির প্রয়াত প্রধান ইয়াহিয়া সিনওয়ারের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন সিনওয়ার। গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের একটি হত্যাচেষ্টার লক্ষ্যবস্তু হন খলিল আল-হাইয়া। সে সময় হামাসের একাধিক সূত্র মিডল ইস্ট আইকে জানায়, হাইয়া, খালেদ মিশাল, জাবের […]
ককরোচ জনতা পার্টির কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানালেন বিজেপি মন্ত্রী

ভারতে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। দলের দুই প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান। জেপি নাড্ডা বলেন, ‘আজ সকালে প্রথমবারের মতো বিক্ষোভকারীদের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব আসে। এরপর বেলা ১১টা ৫০ মিনিট থেকে আমাদের […]
দুইবারের ব্যালন ডি’অরজয়ী ইংলিশ কিংবদন্তি কেভিন কিগান আর নেই

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার, সাবেক জাতীয় দলের প্রধান কোচ এবং দুইবারের ব্যালন ডি’অরজয়ী কেভিন কিগান মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে তার পরিবার জানিয়েছিল, কিগানের স্টেজ-৪ ক্যানসার ধরা পড়েছে এবং তিনি চিকিৎসা শুরু করতে যাচ্ছেন। এ তথ্য জানিয়েছে স্কাই স্পোর্টস। এক বিবৃতিতে কিগানের পরিবার তার মৃত্যুর […]
স্পেনের বিশ্বকাপ জয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে থাকা মানুষেরও বিজয়: ইরান

বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এই অর্জন শুধু স্পেনের ক্রীড়া সাফল্য নয়, বরং বিশ্বজুড়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সমালোচনাকারী মানুষের কাছেও এটি আনন্দের উপলক্ষ। এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পেনের বিশ্বকাপ জয়কে স্বাগত […]
মালয়েশিয়া শ্রমবাজারে অনিয়মের অভিযোগে ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট গঠন ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার। এ বিষয়ে রোববার (১৯ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) […]
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে ডাকাতি মামলার এক সন্দেহভাজন আসামি পালিয়ে গেছেন। সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। পুলিশ জানায়, গাজীপুর সদর থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে সম্রাট (২৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার বিচারিক […]
সাতক্ষীরায় হৃদরোগে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় লাল্টু হোসেন (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, ফাইনাল ম্যাচটি বড়পর্দায় দেখার পর নীরবে বাড়ি ফেরেন লাল্টু। খেলা শেষে তার বুক ধড়ফড় […]
ফরিদপুরে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় বেড়াতে এসে অসুস্থ হয়ে মো. রহমত আলী (৪৩) নামে পল্লী সঞ্চয় ব্যাংকের এক শাখা ব্যবস্থাপকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রহমত আলী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের দেওয়ান আলীর ছেলে। তিনি নরসিংদীর একটি পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত […]
মানহীন ৮ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ বিএসটিআইয়ের

মান পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ৪ প্রতিষ্ঠানের ৮টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। লাইসেন্স নবায়ন বা অনুমোদন না পাওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধ রাখতেও বলা হয়েছে। অলিভ বাংলাদেশের লাবণ্য ব্র্যান্ডের ৪টি প্রসাধনীতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব পাওয়া গেছে। পণ্যগুলো হলো মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন […]
বিশ্বকাপ ফাইনাল ঘিরে আর্জেন্টিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করছে ফিফা

বিশ্বকাপ ফাইনালের পর একাধিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা দলের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে ফিফা। ম্যাচ-পরবর্তী সংঘর্ষ, খেলোয়াড়দের আচরণ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে এই তদন্ত পরিচালিত হবে। তদন্তের আওতায় প্রথমেই থাকছেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে সহিংস আচরণের অভিযোগে তিনি লাল কার্ড দেখেন। একই ঘটনায় নাহুয়েল মোলিনার […]
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা হুতিদের

সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। দীর্ঘদিন ধরে ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ ও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। হুতিদের দাবি, প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ’ চালিয়ে আসছে […]
হরমুজের সংকট পেরিয়ে দেশে ফিরছেন এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে প্রায় ৪ মাসের সংকটময় পরিস্থিতি কাটিয়ে দায়িত্ব হস্তান্তর শেষে দেশে ফিরছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমভি বাংলার জয়যাত্রার ১৬ নাবিক। দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর তারা ২১ জুলাই এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সূত্রে জানা গেছে, অব্যাহতি নেওয়া ১৭ জন […]