Skip to main content

Ridge Bangla

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর গণদাফন, শত শত মানুষের অংশগ্রহণ

লেবাননের দক্ষিণাঞ্চলের মাজদাল সেলম গ্রামে ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর কয়েক ডজন যোদ্ধার গণদাফন সম্পন্ন হয়েছে। শনিবার আয়োজিত এ দাফন অনুষ্ঠানে শত শত মানুষ অংশ নেন। ইরান-সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, গত ২ মার্চ ইসরায়েলে তাদের হামলার পর শুরু হওয়া সংঘাতে নিহত যোদ্ধাদের স্মরণে এ দাফনের আয়োজন করা হয়েছে। তবে সংঘাতে তাদের মোট কতজন যোদ্ধা নিহত […]

দুধে ঘুমের ওষুধ মিশিয়ে সাপের কামড়ে স্বামীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক

ভারতের উত্তর প্রদেশের মীরাটে স্বামীকে হত্যার অভিযোগে এক নারী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, দুধে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করার পর তার শরীরে একটি বিষধর সাপ ছেড়ে দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়। পরে ঘটনাটি সাপের কামড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল। ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনের বরাতে স্থানীয় পুলিশ জানিয়েছে, […]

তেহরানে ট্রাম্প পরিবারের কফিনচিত্রসহ নতুন বিলবোর্ড

ইরানের রাজধানী তেহরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের ছবি সংবলিত একটি নতুন বিলবোর্ড স্থাপন করা হয়েছে। মার্কিন পতাকায় মোড়ানো একটি কফিনের ওপর ট্রাম্প পরিবারের ছবি ব্যবহার করে সেখানে ফার্সি ভাষায় ‘রক্তের বদলে রক্ত’ স্লোগান লেখা হয়েছে। বিলবোর্ডটির পটভূমিতে জ্বলন্ত হোয়াইট হাউসের ছবি রয়েছে। এতে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি তার পাঁচ সন্তান ইভাঙ্কা ট্রাম্প, […]

আহমেদাবাদে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত নয়জন আহত হয়েছেন, যাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির লাইসেন্স আগেই […]

ইরানে নতুন মার্কিন হামলায় নিহত ৫০, আহত পাঁচ শতাধিকের দাবি

ইরানে গত ২৭ জুনের পর নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব হামলায় আরও পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য প্রকাশ করেন ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর। তার […]

জিয়া হত্যা মামলার পলাতক আসামি মোজাফফর সেনা হেফাজতে, চলছে জিজ্ঞাসাবাদ

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। একাধিক সংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বিভিন্ন দিক সম্পর্কে তথ্য দিচ্ছেন। তবে প্রাপ্ত […]

বিদেশে চিকিৎসা ব্যয়ে বৈধ পথে অর্থ পাঠানো বেড়েছে প্রায় ১০ গুণ

বিদেশে চিকিৎসার জন্য বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ গত চার বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে এ খাতে বৈধভাবে ৩৪ লাখ মার্কিন ডলার পাঠানো হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ডলারে। সংশ্লিষ্টদের মতে, এ প্রবৃদ্ধির পেছনে বাংলাদেশ ব্যাংকের নীতিগত শিথিলতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৫ সালের মে […]

মার্কিন হামলায় ইরানের ২০ গ্রামের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

ইরানের একটি পানি শোধনাগারে মার্কিন হামলার ফলে অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা সুপেয় পানির সংকটে পড়েছেন বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। টানা সাত দিনের সামরিক অভিযানে বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। শনিবার (১৮ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হরমোজগান […]

গাইবান্ধায় ২৫ স্থানে নদীভাঙন, ঝুঁকিতে শত শত বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার নদ-নদীর পানি ওঠানামা করায় জেলার নদীতীরবর্তী ২৫টি স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার ভাঙনে ইতোমধ্যে আড়াই শতাধিক বসতভিটা, একটি মসজিদ এবং চার শতাধিক বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে আরও পাঁচ শতাধিক বসতবাড়ি, বিস্তীর্ণ আবাদি জমি এবং কয়েকটি শিক্ষা […]

পান কিনতে পাঠিয়ে কিশোরের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালাল যাত্রী

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে পান কিনতে পাঠিয়ে ১৪ বছর বয়সী এক কিশোর ভ্যানচালকের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম হারিয়ে বিপাকে পড়েছে কিশোর রাজ ও তার পরিবার। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। রাজ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। হৃদরোগে […]

গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক দুই যুবক

গোপালগঞ্জের কাশিয়ানীতে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থন ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন দুই ফুটবলপ্রেমী। এ উপলক্ষে তারা ১০ লিটার দুধ দিয়ে গোসল করে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে নিজেদের নতুন সমর্থনের কথা প্রকাশ করেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দল পরিবর্তনের ঘোষণা দেওয়া দুই যুবক হলেন রাতইল গ্রামের […]

মহেশপুরে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, পালালেন আরেক আসামি

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একাধিক মামলার পলাতক আসামি শহিদুল ইসলাম পালিয়ে যান। শনিবার রাত পৌনে ৯টার দিকে মহেশপুর থানার ফতেপুর ইউনিয়নের কদমতলা গ্রামের ফতেপুর বাওড়সংলগ্ন একটি কাঁচা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মহেশপুর থানার কদমতলা […]

নড়াইলে পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজমিস্ত্রী […]

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

দেশের গণপরিবহনকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সারা দেশে সার্বজনীন বৈদ্যুতিক যান চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং প্রয়োজনীয় রুটে মনোরেল চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা […]

পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, […]

বৈরী আবহাওয়ায় ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া […]

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ঝুঁকির আশঙ্কা

যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই আবারও সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে ইরানে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে তেহরান সতর্ক করে জানিয়েছে, ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো হলে তার প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি খাতে পড়তে পারে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের […]

চাচার সামনেই কুমিরের হামলায় প্রাণ গেল ১২ বছরের কিশোরের

ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় চাচার চোখের সামনে ১২ বছর বয়সী এক কিশোরকে নদীতে টেনে নিয়ে যায় একটি কুমির। দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানোর পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ জুলাই) জেলার ঘাগরা নদীর তীরে এ ঘটনা ঘটে। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। পুলিশ জানায়, ঘটনার দিন নিহত কিশোর […]

মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করেই কি জর্ডানে হামলা বাড়িয়েছে ইরান?

যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর নতুন দফার সংঘাতে জর্ডানে হামলার পরিমাণ বাড়িয়েছে ইরান। ইসরায়েলের প্রতিবেশী এই দেশটিকে এবার অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তেহরান। এরই মধ্যে জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর। শনিবার প্রকাশিত সংস্থাটির জনসংযোগ বিভাগের ২৯তম সরকারি বিবৃতিতে বলা হয়, ইরানের ভেতরে […]

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ, ইসলামাবাদ চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে আনুষ্ঠানিকভাবে ‘ইসলামাবাদ চুক্তি’ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের সংবাদমাধ্যম ফার্সের খবরে বলা হয়েছে, দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ চুক্তির আওতায় দেওয়া নিজেদের সব প্রতিশ্রুতি লঙ্ঘন ও স্থগিত করেছে। গারিবাবাদি জানান, […]