Ridge Bangla

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ঝুঁকির আশঙ্কা

যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের কয়েক সপ্তাহের মধ্যেই আবারও সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে ইরানে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। একই সঙ্গে তেহরান সতর্ক করে জানিয়েছে, ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়ানো হলে তার প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি খাতে পড়তে পারে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৬ জুলাই থেকে দেশটিতে মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ইরানের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে গুলি চালানোর ঘটনার পর যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরু করে। এসব হামলার মূল লক্ষ্য ছিল ইরানের দক্ষিণ উপকূল, তবে দেশের অন্যান্য এলাকাতেও আঘাত হানা হয়েছে।

পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইরানও কঠোর অবস্থান নিয়েছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডারের মুখপাত্র হামিদ রেজা মোকাদ্দামফার বলেছেন, সমুদ্রপথ ও অর্থনৈতিকভাবে তেহরানের ওপর মার্কিন চাপের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমকে তিনি বলেন, এ ধরনের চাপের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি খাতেও ছড়িয়ে পড়বে। ইউরোপের দেশগুলোও এর প্রভাব অনুভব করবে বলে তিনি দাবি করেন।

মোকাদ্দামফার আরও বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রে হরমুজ প্রণালি এবং বাব আল-মান্দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সমুদ্রপথ। তাঁর মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে এই দুই নৌপথ।

This post was viewed: 6

আরো পড়ুন